Home আলোচিত সংবাদ সাংবাদিককে ডেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে ডেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

4

ঢাকা অফিস।।

এবার প্রথম আলোর প্রতিবেদক মোস্তফা ইউসুফকে নিজ কার্যালয়ে ডেকে বন, পরিবেশ ও কৃষি নিয়ে কীভাবে কাজ করা যায় তার পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিক মোস্তফা ইউসুফ তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি, আমার করা কয়েকটি প্রতিবেদন প্রধানমন্ত্রী পড়েছেন। আজকে উনি ডাকলেন। দীর্ঘক্ষণ কথা বললেন। বন, পরিবেশ, কৃষি নিয়ে কী করা যায় জানতে চাইলেন। সবিস্তারে উনাকে ব্রিফ করেছি কীভাবে বন উজাড় হচ্ছে, হাতি হত্যা হচ্ছে, সিলেটে পাথর লুট হচ্ছে, চট্টগ্রামের পাহাড় ধ্বংস হচ্ছে। তাৎক্ষণিকভাবে বন ও পরিবেশ মন্ত্রী, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রীকে ফোন দিয়ে বললেন, আমি মোস্তফাকে পাঠাচ্ছি। তার কাছ থেকে শুনে ব্যবস্থা নেন।’

তিনি আরও লেখেন, ‘সারাজীবন মন্ত্রীদের বক্তব্যের নোট নিয়েছি। আজকে মন্ত্রীরা আমার বক্তব্যের নোট নিলেন (নো অফেন্স)। পরে ১৫০ টাকার লাঞ্চ করালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে যেখানে বন উজাড় হয়েছে বেশি সেখান থেকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। বললেন, আপনার এলাকা দিয়ে শুরু হোক। ঈদের পর আবার দেখা হবে বললেন।’