মিলি রহমান।।
অনেকেরই খাওয়ার পর পর পেট ফুলে যায়। কারও আবার অতিরিক্ত গ্যাসের কারণে বারবার ঢেকুর উঠা, পেট ভার, অস্বস্তিতে রাতে ভালো ঘুম হয় না। কেউ কেউ গ্যাস্ট্রিকের জন্য মুঠো মুঠো ওষুধ খান। যারা নিয়মিত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা ঘরোয়া উপায়েই সমাধান পেতে পারেন।
গ্যাসে পেট ফোলার কারণ
তাড়াহুড়ো করে খাওয়া: অনেকেই তাড়াহুড়া করে না চিবিয়ে খাবার গিলে খান। এতে পেটে হাওয়া ঢোকে। ওটাই গ্যাস হয়ে পেট ফোলায়।
গ্যাস হয় এমন খাবার: কিছু কিছু খাবার গ্যাসের সমস্যা বাড়ায়। এর মধ্যে ছোলা, মটর, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, ডাল, কার্বোনেটেড ড্রিঙ্কস, দুধ অন্যতম। এগুলো পেটে গিয়ে ফার্মেন্ট হয়।
পানি কম খাওয়া: পানি কম খেলে কোষ্ঠকাঠিন্য হয়। তখন মল আটকে গ্যাস তৈরি করে।
স্ট্রেস-অ্যাংজাইটি: টেনশনের কারণে হজমশক্তি কমে যায়, তখন পেট ফোলে।
খালি পেটে চা-কফি: খালি পেটে চা খেলে অ্যাসিডিটি বাড়ে।
ঘরোয়া উপায়ে সমাধান
জিরা-আদার পানি
১ গ্লাস পানিতে ১ চামচ জিরা আর ১ ইঞ্চি থেঁতলানো আদা ৫ মিনিট ফুটিয়ে নিন। কুসুম গরম অবস্থায় চুমুক দিয়ে খান। আদা গ্যাস বের করে, জিরা হজম করায়। খাওয়ার ৩০ মিনিট পর খান। এতে আরাম মিলবে
হিং এর সেক
এক চিমটে হিং হালকা গরম পানিতে গুলিয়ে নিন। ওটা দিয়ে নাভির চারপাশে ক্লকওয়াইজ ম্যাসাজ করুন ২ মিনিট। হিং থাকা অ্যান্টি-ফ্ল্যাটুলেন্ট গ্যাস কমাতে সাহায্য করে।
মৌরি চিবোন
খাওয়ার পর ১ চামচ মৌরি ভালো করে চিবিয়ে খান। মৌরিতে থাকা‘অ্যানিথোল’পেটের মাংসপেশি করে, গ্যাস বের করে দেয়।
গরম পানির সেঁক ও হাঁটা
পেটে ৫ মিনিট গরম পানির ব্যাগ রাখুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে, হজম ভালো হবে। এর ঘরের মধ্যেই ১০ মিনিট হাঁটাহাঁটি করুন। এতে আটকে থাকা গ্যাস বেরিয়ে যাবে।
পুদিনা-লেবুর শরবত
১ গ্লাস পানিতে ১০টা পুদিনা পাতা, হাফ লেবুর রস, এক চিমটে বিট লবণ মিশিয়ে খান। পুদিনা পেট ঠান্ডা করে, লেবু অ্যাসিড ব্যালেন্স করে। গরমে এই ঘরোয়া উপাদান দারুণ কাজ দেয়।
যা খাবেন না
রাতে মসুর ডাল না খেয়ে দুপুরে খান।
রাতে শসা, পেঁয়াজ, মূলা হজম হয় না। সেদ্ধ করে খান।
কোমল পানীয় এড়িয়ে চলুন।
চুইং গাম চিবানোর সময় পেটে হাওয়া ঢোকে।
খালি পেটে দুধ-চা খাওয়া ভালো নয়। এতে অ্যাসিডিটি বাড়ে। আগে বিস্কুট খান।
অতিরিক্ত ঝাল-তেল খেলে পাকস্থলীতে জ্বালা ধরায়।
খাওয়ার মাঝে ঢকঢক করে পানি খাওয়া এড়িয়ে চলুন। এতে হজমের এনজাইম পাতলা হয়ে যায়। ৩০ মিনিট পর খান।
পেট ফাঁপা , গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে কী বরবেন
খাবার ভালোভাবে চিবিয়ে খান
একেবারে বেশি খাবার না খেয়ে ছোট ছোট করে প্রয়োজনে পাঁচবার খান।
রোজ ১ বাটি টক দই খান। উপকারী ব্যাকটেরিয়া হজম করাবে।
খাওয়ার পর ৫ মিনিট বজ্রাসনে বসুন। পেটে রক্ত যাবে, গ্যাস হবে না।











































