Home আঞ্চলিক ভ্যান ছেড়ে স্কুলে ফিরল ছোট্ট জুনায়েদ

ভ্যান ছেড়ে স্কুলে ফিরল ছোট্ট জুনায়েদ

20

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।

রোদ-বৃষ্টিতে ভ্যান চালানো ছেড়ে আবারও বিদ্যালয়ের আঙিনায় ফিরেছে ১০ বছর বয়সী জুনায়েদ| শুধু সে-ই নয়, তার অন্য দুই ভাইবোনের পড়াশোনার দায়িত্ব নিতেও এগিয়ে এসেছেন অনেকে| যে বয়সে হাতে থাকার কথা ছিল বই-খাতা, জীবনের নির্মম বাস্তবতা আর অভাবের তাড়নায় সেই কচি হাতে উঠেছিল ভ্যানের হাতল| এ নিয়ে গত ৬ মে সমকাল ডিজিটালে একটি সংবাদ প্রচারিত হয়| এরপর জুনায়েদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন অনেকেই|

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের বাসিন্দা জুনায়েদের বাবা হাবিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় গত ঈদুল ফিতরের দিন মারা যান| এর আগে মা রোজিনা খাতুন ¯^ামীর চিকিৎসার জমানো টাকা নিয়ে অন্যত্র চলে যান| পরিবারে ছিল জুনায়েদ আর তার দুই ভাইবোন এবং বৃদ্ধ দাদা-দাদি| নিঃ¯^ পরিবারটি রক্ষায় তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েদ বাবার ভ্যান নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়| তার এই জীবনযুদ্ধ নাড়া দিয়েছিল অসংখ্য মানুষের হৃদয়ে|

সংবাদটি প্রচারের পরপরই প্রবাসীসহ অনেকে জুনায়েদের পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে সরাসরি আর্থিক সহায়তা পাঠিয়েছেন|
গত সোমবার জুনায়েদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাকে আর ভ্যান নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে না| ঘরে অবহেলায় পড়ে থাকা নতুন শ্রেণির বইগুলো এখন তার পড়ার টেবিলে| তার ১২ বছর বয়সী বড় ভাই এবং ছোট বোনের পড়াশোনার দায়িত্বও নিতে চেয়েছেন কয়েকজন দানশীল ব্যক্তি| প্রাপ্ত আর্থিক অনুদানে এখন তাদের অন্ন ও দাদা-দাদির ওষুধের চাহিদা পূরণ হচ্ছে| নতুন পোশাক পেয়েছে জুনায়েদ ও তার ভাই-বোন| তিন ভাইবোনই এখন নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে|

জুনায়েদের দাদি সপা জান নেছা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ছেলেটা মারা যাওয়ার পর আমরা চোখে অন্ধকার দেখছিলাম| ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব, কী খাবু তার কোনো দিশা ছিল না| জুনায়েদ যখন ভ্যান নিয়ে বের হতো, বুকটা ফেটে যেত| এখন অনেক মানুষ আমাদের সাহায্য করছেন| তাদের সাহায্যে এখন আমার নাতি-নাতনিরা আবার স্কুলে যেতে পারছে| আমরা এখন দুই মুঠো খেতে পারছি|’

চোখেমুখে আগামীর ¯^প্ন নিয়ে জুনায়েদ জানায়, সে ভাবেনি আবার স্কুলে যেতে পারবে| ভ্যান চালাতে খুব কষ্ট হতো, কিন্তু এ ছাড়া তার উপায়ও ছিল না| এখন অনেক মানুষ সাহায্য করায় সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে চায়|

প্রতিবেশী তোজাম্মেল হক বলেন, জুনায়েদদের পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা সহ্য করা কঠিন| ছোট বাচ্চাটা যখন রোদ-বৃষ্টির মধ্যে বড়দের মতো ভ্যান টেনে নিয়ে যেত, আমাদের দেখে খুব মায়া লাগত|

জুনায়েদের ক্লাসে ফেরা নিয়ে প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন বলেন, জুনায়েদ অত্যন্ত মেধাবী ও শান্ত ¯^ভাবের ছেলে| পারিবারিক বিপর্যয়ের পর সে হঠাৎ করেই স্কুলে আসা বন্ধ করে দেয়| খোঁজ নিয়ে জানতে পারি, পেটের তাগিদে তাকে ভ্যান চালাতে হচ্ছে| একজন ছাত্রের এই অসহায়ত্ব আমাদের খুব ব্যথিত করেছিল|

বিভিন্ন মহলের সহায়তায় সে আবার ক্লাসে ফিরেছে, শিক্ষক হিসেবে এটি আমার জন্য ¯^স্তির ও আনন্দের| ইউএনও অনিন্দ্য গুহ বলেন, জুনায়েদ ও তার ভাইবোনের পড়াশোনা যাতে আর বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে আমরা নিয়মিত তদারক করছি| সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে|