ঢাকা অফিস
আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং ছয়বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন| তার বয়স হয়েছিল ৮৩ বছর| বুধবার (১৩ মে) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন|
দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা মোশাররফ হোসেন ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং পরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন| পরিবারের সদস্য ও দলীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি| জানা গেছে, ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামে জন্ম নেওয়া মোশাররফ হোসেন পড়াশোনা শেষ করেন লাহোরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন| শিক্ষাজীবন শেষে তিনি সরাসরি যুক্ত হন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আন্দোলনে| ছয় দফা আন্দোলনের সময় লাহোরে অবস্থানকালে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন|
১৯৭০ সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন| ¯^াধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সাল পর্যন্ত চট্টগ্রাম-১ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি| দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন|
¯^াধীনতা যুদ্ধের সময় তিনি সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা যায়| যুদ্ধকালীন সময়ে তিনি সাব-সেক্টর কমান্ডার হিসেবে বিভিন্ন গেরিলা অভিযানে নেতৃত্ব দেন| এছাড়া তিনি একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন| ১৯৯৬ু২০০১ মেয়াদে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন| পরবর্তী সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন| ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও ছিলেন তিনি| দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন| চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন তিনি|
মোশাররফ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ব্যবসা ও শিল্প উদ্যোগের সঙ্গে যুক্ত| তার বাবা এস রহমান ছিলেন একজন ব্যবসায়ী ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য| পরিবারের ঐতিহ্যগত এই রাজনৈতিক ও ব্যবসায়িক পরিবেশেই তার বেড়ে ওঠা| আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি| পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে এবং পরে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়| ২০২৫ সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান|
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন| তার ছেলে মাহবুব রহমান রুহেল বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত|











































