খুলনাঞ্চল রিপোর্ট।।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরায় শখের বসে শুরু হওয়া আঙুর চাষ এখন রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে| প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে করা এই চাষেই বাগানে ঝুলছে থোকায় থোকায় আঙুর|
স্থানীয়দের বিস্মিত করে আঙুর চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন জাহিদ হোসেন নামের এক উদ্যোক্তা| সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে জাহিদ হোসেনের এই আঙুর বাগান দেখতে প্রতিদিনই কৌতূহলী মানুষের আগমন ঘটছে| মঙ্গলবার (১৩ মে) সরেজমিনে আঙুর বাগান ঘুরে কেরালকাটা গ্রামের জাহিদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ˆপতৃকভাবে পাওয়া দুই বিঘা জমিতে চাষাবাদ করে কোনোমতে সংসার চালাতেন| গত বছর ইউটিউবে আঙুর চাষের ভিডিও দেখে তিনি এ চাষে উদ্বুদ্ধ হন|
তিনি জানান, গত বছরের জুন মাসে আড়াই বিঘা জমি লিজ নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করেন| কারও কোনো পরামর্শ ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে চুয়াডাঙ্গার জীবননগর থেকে আঙুর গাছের চারা এনে রোপণ করেন| এরপর ˆজব ও রাসায়নিক সার প্রয়োগ, নিয়মিত পানি দেওয়া, নেট, বেষ্টনী ও রশির মাচা ˆতরি করে গত ১১ মাস ধরে চারাগুলোর নিবিড় পরিচর্যা করেন| চলতি মাসে প্রতিটি গাছেই থোকায় থোকায় আঙুর ধরেছে|
এই বাগানের আঙুর ¯^াদে অনন্য| সবুজ ও বেগুনি রঙের আঙুরগুলো যেন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে| আধুনিক কৃষির প্রতি আগ্রহ থেকেই ¯^ল্প পরিসরে আঙুরের চারা রোপণ করেন জাহিদ হোসেন|
পরিপাটি এই বাগান ঘুরে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজরকাড়া আঙুরের থোকা| প্রতিদিন বাগান দেখতে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ| অনেকেই বলছেন, এ অঞ্চলের মাটিতে আঙুর চাষ সম্ভব— এ ধারণা আগে তাদের ছিল না| জাহিদ হোসেন জানান, প্রথমবারের এই বাগানে লিজসহ প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে| তিনি বলেন, শুরুতে বাগান করার বিষয়টি উপজেলা কৃষি অধিদপ্তর অবগত ছিল না| পরে বিষয়টি জানার পর তারা সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন|
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জানান, খুলনা বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এ আঙুর বাগান পরিদর্শন করেছেন| উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ইতোমধ্যে বাগানটি পরিদর্শন করেছেন|
পরিদর্শনকালে বাগান উদ্যোক্তা জাহিদুল ইসলাম ধানঘরা প্রাইমারি স্কুল থেকে বাগান পর্যন্ত সড়কটি পাকাকরণের দাবি জানান| পাশাপাশি সেখানে বিদ্যুতায়নের দাবিও তোলেন তিনি| বাজারে আঙুরের চাহিদা থাকায় দেশীয়ভাবে উৎপাদিত আঙুরের ভালো সম্ভাবনা রয়েছে| এখানকার সু¯^াদু আঙুর আমদানিকৃত আঙুরের তুলনায় মানের দিক থেকেও বেশ উৎকৃষ্ট|
কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ পেলে আরও বড় পরিসরে আঙুর চাষ সম্প্রসারণের আশা করছেন জাহিদ হোসেন| শখের বসে শুরু হওয়া এই উদ্যোগ এখন এলাকার কৃষিতে নতুন ¯^প্ন ও সম্ভাবনার বার্তা দিচ্ছে|











































