ঢাকা অফিস
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে নির্দলীয়| একই সঙ্গে প্রার্থীদের ভোটারের সমর্থনের ¯^াক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ার বিধানও বাতিল হতে পারে| এসব কারণে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)| তাই প্রার্থীর সংখ্যায় লাগাম টানতে জামানতের অর্থ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে| এ বিষয়ে একটি বিধিমালা ˆতরির কাজ শুরু করেছে ইসি| শিগগির খসড়া বিধিমালা ইসির ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে|
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে পরিকল্পনা করেছি প্রার্থীর জামানত বাড়ানোর| যাতে করে অযাচিতভাবে কেউ প্রার্থী হতে না পারে|’ স্থানীয় সরকারে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করে আইন সংশোধন করেছে সরকার| যে কারণে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে| তাই নির্বাচন বিধিমালা ফরমেও পরিবর্তন আনছে ইসি| দলীয় মনোনয়নে প্রার্থী হওয়া ও ¯^তন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্দিষ্টসংখ্যক ভোটারের ¯^াক্ষর যুক্ত করার বিধান বাতিল করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি| তাতে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে ইসি| এতে নির্বাচনী কর্মকাণ্ডে নানান জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা| সম্ভাব্য এই জটিলতার লাগাম টানতে ইসি জামানত বাড়ানোর পরিকল্পনা করেছে|
সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি| বর্তমানে দেশে ১৩ সিটি করপোরেশন, ৫০০ উপজেলা পরিষদ, ৬১ জেলা পরিষদ এবং ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে| এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধনের কাজ চলছে| একই সঙ্গে একটি অভিন্ন আচরণবিধির খসড়াও প্রস্তুত করা হচ্ছে| বর্তমান নির্বাচন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশনে ¯^তন্ত্র মেয়রপ্রার্থী হতে ২৫০ ভোটারের সমর্থনের ¯^াক্ষরযুক্ত তালিকা, পৌরসভার মেয়র পদে ১ শতাংশ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১ শতাংশ ভোটারের সমর্থনের ¯^াক্ষরযুক্ত তালিকা জমা দিতে হয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময়| কিন্তু নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে ভোটারের ¯^াক্ষর যুক্ত করার বিধান বাতিলের পরিকল্পনা করছে ইসি| তাই সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য আলাদা নির্বাচনী বিধিমালা পরিবর্তন করতে হবে ইসিকে| এরই মধ্যে ইসির আইন শাখাকে বিধিমালার খসড়া ˆতরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে| কমিটি খসড়া বিধিমালা নিয়ে ˆবঠকে বসবে বলে সূত্রে জানা গেছে|
¯^াক্ষর জমা দেওয়ার বিধান তুলে দেওয়া হলে স্থানীয় সরকার নির্বাচনে অনেকে প্রার্থী হয়ে যাবেন বলে ধারণা করছে ইসি| এতে করে ব্যালট বড় হওয়ার সঙ্গে ছাপানোর খরচ বেড়ে যাবে| ২৫-৩০ প্রার্থীর মধ্যে পছন্দের প্রার্থী বের করাও ভোটারদের জন্য সময়সাপেক্ষ হবে| স্থানীয় সরকারে ভোটারকে তিনটি পদে ভোট দিতে হয়| এতে ভোটের হারও কম পড়ার শঙ্কা আছে| এ ক্ষেত্রে জামানতের টাকা বাড়ানো হলে অযাচিত অনেকে প্রার্থী হওয়া থেকে বিরত থাকবেন বলে মনে করে ইসি|
ইসির এক কর্মকর্তা বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার| তাই যোগ্য কাউকে প্রার্থী হতে নিষেধাজ্ঞা দেওয়া যায় না| কিন্তু জামানত কম থাকলে অনেকে প্রার্থী হয়ে যাবেন| পাস-ফেলের বিষয়ে পাত্তা দেবেন না তাঁরা| হয়তো কিছু পোস্টার ছাপাবে| এতে ইসির খরচ বেড়ে যাবে| এ ক্ষেত্রে ইসির পরিকল্পনা জামানত বাড়িয়ে দেওয়ার| তবে সেটা এমনভাবে বাড়ানো হবে না, যাতে নেতিবাচক প্রভাব পড়ে|
জামানত বাড়ানোর বিষয়ে ইসি অংশীজনদের মতামত নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ| তিনি বলেন, ‘আগে বিধিমালাটা ˆতরি করি| তারপর ওয়েবসাইটে খসড়া দেওয়া হবে| সেখানে সকলেই মতামত দিতে পারবে| প্রয়োজন মনে করলে আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করব|’
বর্তমানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানত ৫ হাজার এবং সদস্যদের জামানত ১ হাজার টাকা| উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার টাকা| পৌরসভার ভোটার ২৫ হাজারের কম হলে মেয়র পদে জামানত ১৫ হাজার, ২৫-৫০ হাজার ভোটারের ক্ষেত্রে জামানত ২০ হাজার, ৫০ হাজার-১ লাখ ভোটারের ক্ষেত্রে জামানত ২৫ হাজার এবং ১ লাখের বেশি ভোটার থাকলে জামানত ৩০ হাজার টাকা দিতে হয়|
আর সিটি করপোরেশনে মেয়র পদে ৫ লাখ ভোটারের নির্বাচনী এলাকার জামানত ২০ হাজার টাকা| একইভাবে ভোটার ৫ লাখ ১ থেকে ১০ লাখের ক্ষেত্রে জামানত ৩০ হাজার, ভোটার ১০ লাখ ১ থেকে ২০ লাখ হলে ৫০ হাজার এবং ভোটার ২০ লাখের বেশি হলে ১ লাখ টাকা জামানত দিতে হয়|
এর মধ্যে হাবিবুল আউয়াল কমিশন ২০২৪ সালের মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধন করে| সেখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের জামানত বাড়ানো হয়| চেয়ারম্যানের জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ এবং ভাইস চেয়ারম্যানদের জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়| সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জামানত বাড়ানোর ক্ষেত্রে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসরণ করা হতে পারে|











































