Home জাতীয় এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ

5


‎ঢাকা অফিস
দেশে চলতি বছরের এপ্রিল মাসে ৫২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে| এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১০ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৬৮ জন| একই সময়ে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪২ জন, আহত হয়েছেন ১২৪ জন| বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ¯^াক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, সড়কপথে মোট দুর্ঘটনার ২৬ দশমিক ৩৭ শতাংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা| এসব দুর্ঘটনায় মোট নিহতের ২৭ দশমিক ৮৪ শতাংশ এবং আহতের ৯ দশমিক ৭৭ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার| বিভাগভিত্তিক হিসেবে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে| সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত ১৩৭ এবং আহত হয়েছেন ২৬৩ জন| অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে| এ বিভাগে ১৭টি দুর্ঘটনায় নিহত ১৮ এবং আহত হয়েছেন ৬৪ জন|
যাত্রী কল্যাণ সমিতি জানায়, এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় জড়িত ৮০৫টি যানবাহনের পরিচয় শনাক্ত করা গেছে| এর মধ্যে ২১ দশমিক ৮৬ শতাংশ মোটরসাইকেল, ২৬ দশমিক ৪৫ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি এবং ১৪ দশমিক ২৮ শতাংশ বাস ছিল| এ ছাড়া ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, নছিমন-করিমন, ট্রাক্টর ও মাইক্রোবাসও দুর্ঘটনায় জড়িত ছিল| দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৪১ দশমিক ১৭ শতাংশ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে ঘটেছে| এ ছাড়া ২৮ দশমিক ৮ শতাংশ গাড়িচাপা বা ধাক্কা, ২৩ দশমিক ৭১ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটেছে| বাকি দুর্ঘটনাগুলো ঘটেছে অন্যান্য কারণে|
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়, মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের অবাধ চলাচল, সড়কে পর্যাপ্ত রোড সাইন ও আলোর অভাব, নির্মাণ ত্রুটি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, উল্টো পথে চলাচল এবং অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ|
সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো, দক্ষ চালক ˆতরি, মহাসড়কে আলোকসজ্জা ও সার্ভিস লেন নির্মাণ, রোড সাইন ও ফুটপাত নিশ্চিত করা এবং পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে|

এ বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহন সেক্টর পরিচালনার পদ্ধতি আপাদমস্তক সংস্কার জরুরি| আমলাতন্ত্রের পরিবর্তে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর পরিচালনা করা গেলে পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসন, প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল থামানো সক্ষম হবে| তাই নতুন সরকার পুরোনো পরিবহন পরিচালনা পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে|