Home খেলাধুলা পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

4

স্পোর্টস ডেস্ক।।

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এই অভাবনীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মিরপুর টেস্টে চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের সামনে ২৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বেঁধে দিয়েছিল বাংলাদেশ।

কিন্তু টাইগার বোলারদের তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ফলে ১০৪ রানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এর আগে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টানা দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার নিজেদের ঘরের মাঠেও জয়ের স্বাদ পেলেন টাইগাররা।

সব মিলিয়ে এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের মাধ্যমে ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও টাইগারদের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।