Home আঞ্চলিক সবজির ব্যাপক সমারোহ: কিন্তু বাজার দরের কাছে সাধারণ মানুষ অসহায়

সবজির ব্যাপক সমারোহ: কিন্তু বাজার দরের কাছে সাধারণ মানুষ অসহায়

12

বেনাপোল প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় শীতের সবজির ব্যাপক সমারোহ থাকলেও সবজি সহ নিত্যপণ্যের বাজার দরের কাছে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন ব্যক্তিরা পরিবার-পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে। শহর থেকে প্রত্যšত গ্রামাঞ্চলের নিন্ম আয়ের মানুষের কষ্ট সব থেকে বেশি। বর্তমান পরিস্থিতিতে বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম কমানোর জোর দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

কৃষি প্রধান উপজেলা হিসেবে খ্যাত যশোরের চৌগাছা ধান, পাট শাক, সবজি, ফল ফলাদিসহ সব ধরনের ফসল উৎপন্নের এক স্বর্গরাজ্য হিসেবে খ্যাত। সেই চৌগাছার মানুষ বিগত প্রায় এক বছর ধরে নিত্যপণ্যের অস্থির বাজার দরের কাছে অনেকটা জিম্মি হয়ে গেছে। কখনও পোঁয়াজ কান্ড আবার কখনও আলু, এর সাথে আছে কাঁচামরিচ। এ সব পণ্যের অতিরিক্ত দাম দিতে গিয়ে একেবারে দিশেহারা মানুষ।

সোমবার চৌগাছা সাপ্তাহিক হাটের দিনে প্রধান কাঁচা বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ খুচরা দোকানে সদাই বিক্রি নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে অহেতুক তর্ক লেগেই আছে।

জানা গেছে, বাজারের আড়ৎ থেকে চড়া মূল্যে প্রতিটি পণ্য কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। তারা এর সাথে আরও কিছু দাম যোগ করে সাধারণ ক্রেতার নিকট বিক্রি করছেন। এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে বাকবিতান্ড এখন যেন নিয়মে পরিণত হয়েছে।

এদিন বাজারে ১ কেজি আলু বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। একই ভাবে ১ কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০, কাঁচামরিচ ১৫০ থেকে ১৭০, ফুল কপি ৪৫ থেকে ৬০, মুলা ৪০, মিষ্টি কুমড়া ৫০, বেগুন ৫০, শশা ৩০, টমেটো ৮০, করলা ৫০, পেঁপে ৩০, কাঁচাকলা ৫০, পুলা ২০, পটল ৫০, দ¯তাকচু ৫০, সারোকচু ৪০, ওল ৫০, ভেন্ডি ৪০, ঝিঙে ৩৫, বরবটি ৪০, সিম ১০০, বাঁধাকপি ৪৫ থেকে ৬০, কুশি ৪০,পাতা কপি ৪০ থেকে ৬০টাকা, কচুরলতি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতের আগমন না ঘটলেও শীতের সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে, এই সময়ে সবজির দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কথা থাকলেও এ বছর ভিন্ন। প্রায় এক বছর ধরে সবজির বাজার চড়া থাকায় দিশেহারা মানুষ।

সোমবার হাটে বাজার করতে আসা উপজেলার গ্রাম পুলিশ বাবুর আলী বলেন, অল্প বেতনে চাকুরী করে পরিবার পরিজন নিয়ে এই পন্যের উর্দ্ধগতির বাজার দরের কাছে হেরে যাচ্ছি। সোমবার থানায় সাপ্তাহিক হাজিরা দিতে আসতে হয়। প্রতি সোমবারের মত আজও বাড়ি থেকে বের হওয়ার সময় বাজারের ফর্দ্দ হাতে ধরিয়ে দেয় গৃহীনি। কিন্তু ৫০০ টাকার সবজি কিনেছি তাতে বাজারের প্যাকেট অর্ধেকও হয়নি। এখন বাধ্য হয়ে বাজার তালিকা কিছুটা ছাটকাট করে কেনাকাটা শেষে বাড়ি ফিরবো। এই অবস্থা চলতে থাকলে কিভাবে বেঁচে থাকবো ভেবে পাইনা!

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো: রইস উদ্দিন জানান, বাজার মনিটরিং করার দায়িত্ব কৃষি বিপনন অধিদফতরের। আমরা এ উপজেলায় কৃষকদের প্রতিটি ইউনিয়নে ৩২ টি বাড়িতে বিনামুল্যে ১৪ ধরনের সবজি বীজ বিতরন করেছি। সবজি উৎপাদনে প্রশিক্ষন, তদারকি সহ সার্বক্ষনিক কৃষকদের ভালো সবজি উৎপাদনে কাজ করে জাচ্ছি।