|| খবর বিজ্ঞপ্তি||
ঢাকায় চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন| শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার খুলনায় প্রত্যাবর্তনে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে| সোমবার (১১ মে) মহানগর বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকায় চিকিৎসা গ্রহণের পর শফিকুল আলম তুহিন বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন| শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি খুলনায় ফিরে আসেন| এ উপলক্ষে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা| বিএনপি নেতারা তুহিনের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে| দীর্ঘদিন ধরে তিনি খুলনা মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলেও উল্লেখ করা হয়|
শুকরিয়া জ্ঞাপন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ অন্যান্য নেতারা|











































