দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বক্তারা
|| খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (১১ মে) বিকেল ৫টায় নগরীর দলীয় কার্যালয়ে মহানগর মহিলা দলের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ˆসয়দা নার্গিস আলী| স্মরণসভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন ছিলেন একজন সাহসী রাজনৈতিক সংগঠক, মানবিক ব্যক্তিত্ব ও দক্ষ আইনজীবী| রাজনৈতিক, সামাজিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান খুলনার মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে| নেতৃবৃন্দ তার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন| অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহানাজ সরোয়ার, হাসনা হেনা, মলি চৌধুরী, সাবেক কাউন্সিলর হাসিনা আকরাম, মাজেদা খাতুন, সোনাডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক রজনী পারভীন, সদর থানার যুগ্ম আহ্বায়ক বিউটি আক্তার, ওহেদা পারভীন রোমানা, সোনিয়া খান, কাকলী খান, ˆসয়দা সাদিয়া নার্গিস, শায়লা পারভীন, আনোয়ারা, জোসানা, ফারজানা, ইয়াছমিন, নাছরিন সুলতানা বিপাসা, মাকসুদা পারভীন, সিবানী ও খালেদাসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা| আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|
উল্লেখ্য, খুলনা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, খুলনা শিশু ফাউন্ডেশন ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন ২০২৪ সালের ৮ মে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন|










































