Home Lead সাড়ে তিন দশকের বরাদ্দ জমি নিয়ে দুচিন্তায় অর্ধশতাধিক পরিবার

সাড়ে তিন দশকের বরাদ্দ জমি নিয়ে দুচিন্তায় অর্ধশতাধিক পরিবার

9

হামলা-মামলা-দখল আতংক


স্টাফ রিপোর্টার||
খুলনায় সাড়ে সাড়ে তিন দশকের বেশী সময় বরাদ্দ জমি নিয়ে নিয়ে দুচিন্তায় কাটাচ্ছেন পাইকগাছার কপোতাক্ষ পাড়ের অর্ধশতাধিক ভূমিহীন পরিবার| প্রতিপক্ষরা এসব পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করেও সফল না হওয়ায় এখন জমি ও বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে| ফলে ভুমিহীন কৃষক পরিবারগুলো হামলা-মামলার পাশাপাশি নিরাপত্তহীনতায় ভুগছে|
অভিযোগ রয়েছে, জুলাই অভ্যুত্থানের পর ওই পক্ষটি ভুমিহীনদের জমি দখলে একাধিক বার চেষ্টা করেছে| সর্বশেষ যুগ্ম জেলা জজ চতুর্থ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেও সমস্যার সমাধান মিলছে না|


ভুমিহীন কৃষক মো. সিরাজুল ইসলাম, সুকুমার মন্ডল, জেসমিন লাভলী, পূর্ণিমা মন্ডল, তাছলিমা খানম, সুভাষ মন্ডলসহ অন্যরা জানান, ১৯৯৭ সালের ডিসে¤^রে জেলার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদ সংলগ্ন রামনাথপুর মৌজার এসএ ও বিআরএসের ১ খতিয়ানের ৫৩ দশমিক ২০ একর জমি ৫৪টি রেজিস্ট্রি কবলা দলিলের মাধ্যমে ৫৪টি পরিবার ক্রয় করে বরাদ্দ পান| ভুমিহীন পরিবার পরিবারগুলো চরভরাটিয়া এসব জমিতে বসবাসসহ কৃষিকাজ করে আসছেন| কিন্তু একই এলাকার মোশারফ সরদার, রাসেল সরদার, শেখ মজিদ, ফারুক সরকার, শেখ আকতার, শ্যামল মন্ডলসহ ২২-২৩ জন ওই জমির কিছু অংশ তাদের দাবি করেন| এ নিয়ে আদালত, ভূমি বোর্ডে একাধিক মামলা হলেও সবকটিতেই ভূমিহীন কৃষকদের পক্ষে রায় রয়েছে|


২০১১ সালের ৮ জুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজ¯^) মো: রফিকুল ইসলাম এক আদেশে ভূমিহীন কৃষকদের পক্ষে আদেশ দেন| তিনি প্রতিবেদনে জমি দাবি করা ব্যক্তিদের ৫০ বিঘার ওপরে জমি রয়েছে| তারা ধর্ণাঢ্য ও ভূমিহীন নন| তারা তৎকালীন তহশীলদারের সহযোগিতায় রাজ¯^ প্রদান করেছিলেন| কিন্তু ভূমিহীনদের দেওয়া জমি সম্পূর্ণ সরকারি খাস জমি| ২০১৫ সালের ১২ নভে¤^র ভূমি আপিল বোর্ডের রায়েও ভুমিহীন পরিবারের পক্ষে গেলেও প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে দখলচেষ্টা, মামলা ও হুমকি দিয়ে আসছে|


ভূমিহীনরা জানান, ২০২৪ সালে ওই পক্ষটি ফের ভূমিহীনদের ওপর অত্যাচার, ঘর নির্মাণ, জমি দখলের চেষ্টা শুরু করে| তবে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হলে তারা পিছু হটে| সম্প্রতি তারা আবার সংঘটিত হয়ে ভূমিহীন মানুষের তাদের ৩০-৩৫ বছরের ভিটা-জমি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে| এতে নারী, শিশু থেকে শুরু করে সকলে আতংকে ভুগছেন| সম্প্রতি আদালত নিষেধাজ্ঞা দিলেও ভূমিহীনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন|


অবশ্য প্রতিপক্ষ শেখ মজিদসহ অন্যদের দাবি, রামনাথপুর মৌজার জমি নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চলছে| তাদের চাষযোগ্য জমি শ্রেণির পরিবর্তন ভুলক্রমে রেকর্ড করে ভূমিহীনদের বরাদ্দ দেওয়া হয়েছে| কাউকে হুমকি বা উচ্ছেদ করা হয়নি| বরং অনেকে নিজেদের জমিতে বসবাস করছে| তারাও ন্যায় বিচার চান|