Home আলোচিত সংবাদ আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

2

স্টাফ রিপোর্টার
আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস| বিশে^র শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এই মহান মে দিবস| ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ˆদনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন| ওই আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন কয়েকজন বিপ্লবী শ্রমিক| এই দিনটির স্মরণে বিশে^র দেশে দেশে পালিত হয়ে আসছে দিবসটি| মে দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত|’ এ প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস|
মহান দিবসের সূচনা আজ থেকে ১৪০ বছর আগে মার্কিন মুলুকে| ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক মালিকপক্ষকে ˆদনিক ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণের দাবি জানান| এ দাবি পূরণের সময় হিসেবে ১৮৮৬ সালের ১ মে নির্ধারণ করেন শ্রমিকরা| কিন্তু কারখানার মালিকরা শ্রমিকদের এ দাবি কানে তোলেননি| তাই দাবি আদায়ে পহেলা মে শিকাগোতে প্রায় ৪০ হাজার শ্রমিকের জমায়েত ঘটে| একপর্যায়ে শ্রমিকদের দমাতে শক্তি প্রয়োগ করে পুলিশ| সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে| এতে এক শ্রমিক নিহত ও অনেকে আহত হন|
এর প্রতিক্রিয়ায় ওই বছরের ৪ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের বিক্ষোভের সময় হঠ?াৎ বোমা হামলায় নিহত হন এক পুলিশ কর্মকর্তা| এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে পুলিশ| এতে নিহত হন ১০-১২ শ্রমিক| আহত হন আরও অনেকে|
সে দিন শ্রমিকদের আত্মদান বিফলে যায়নি| শিকাগো শহরের রক্তাক্ত ইতিহাস সারা বিশ্বে শ্রমজীবী মানুষের মধ্যে আলোড়ন তোলে| এ ঘটনার দুই বছর পর ১৮৮৯ সালে প্যারিসে ফরাসি বিপ্লবের ১০০ বছর পূর্তিতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে ১৮৯০ সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়| ১৮৯১ সালে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়|
সেই থেকে শ্রমিকদের কাজের সময়সীমা দিনে আট ঘণ্টা করে দেওয়া হয়| পাশাপাশি এই দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়| এই দিনে ছুটির কথাও বলা হয়| সেই থেকে আজও মে মাসের প্রথম দিনটিকে (মে ডে) শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়|
মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন| এ ছাড়া বাণী দেওয়া হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও| দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা ও সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে