Home আঞ্চলিক খেলার মাধ্যমে শিশুরা বলিষ্ঠ ও আত্মপরিচয় লাভ করতে পারে: এমপি হেলাল

খেলার মাধ্যমে শিশুরা বলিষ্ঠ ও আত্মপরিচয় লাভ করতে পারে: এমপি হেলাল

1

দিঘলিয়া প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন শিশুরা খেলাধুলার মাধ্যমে বলিষ্ঠ ও আত্মপরিচয় লাভ করতে পারে|
দিঘলিয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (বালক ও বলিকা) ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন|
তিনি আরো বলেন, আমি আনন্দিত ও অভিভূত হয়েছি যে ছোট ছোট কোমলমতি শিশুরা এত সুন্দর খেলা করতে পারে| তিনি সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ জিহাদ হোসেনের কথা উল্লেখ করে বলেন গুগল থেকে জানা যায় জিহাদ ৫ সেকেন্ডে গোল দিয়ে পৃথিবীর ২য় স্থানের রেকর্ড গড়েছেন| তিনি খেলার দিকে শিশুদের এগিয়ে আসার আহবান জানান|
এসময় তিনি বিজয়ী ও বিজিতদের ফুটবল ক্রয়ের জন্য প্রতিটা বিদ্যালয়ের হাতে ২ হাজার টাকা করে নগদ টাকা তুলে দেন| পাশাপাশি তিনি বিজয়ী দুটো দলের জন্য ট্রাউজার ও জার্সি ˆতরি করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন|
প্রথম খেলায় বালিকা দলে দিঘলিয়া সদর ইউনিয়নের পানিগাতী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারাকপুর ইউনিয়নের বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে অনুষ্ঠিত খেলায় বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-০ গোলে চ্যাম্পিয়ান হয় এবং পানিগাতী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়| ম্যান অব দ্যা ম্যাচ হয় বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সুরাইয়া ইয়াসমিন| দ্বিতীয় খেলায় সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে চ্যাম্পিয়ান হয়| রানার্স আপ হয় লাখোহাটি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়| ম্যান অব দ্যা ম্যাচ হয় বিজয়ী দল সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মোঃ জিহাদ হোসেন|
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, আরিফুর রহমান, আতাউর রহমান রুনু, ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, এম সাইফুর রহমান মিন্টু, আঃ রকিব মল্লিক, শিক্ষক নেতা আব্দুল্লাহ আল মামুন, মোঃ সেকেন্দার আলী, কামরুল ইসলাম, শোয়াইব হোসেন রানা, শেখ ইসরাইল হোসেন, শেখ শাহিদুল ইসলাম, মোঃ জুয়েল হাওলাদার, মোঃ নুরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন সাদিয়া আফরিন|