Home আঞ্চলিক প্রধানমন্ত্রী খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চান: আলি আসগার লবি এমপি

প্রধানমন্ত্রী খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চান: আলি আসগার লবি এমপি

1


খবর বিজ্ঞপ্তি
খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে| কৃষিই আমাদের অর্থনীতির অন্যতম মেরুদন্ড| তাই মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চান| এদেশকে খাদ্যে ¯^য়ং সম্পূর্ণ করতে কৃষি কে অগ্রাধিকার দিতে হবে|
লবি এমপি আরো বলেন, ডুমুরিয়াবাসীর কাছে আমি অনেক কৃতজ্ঞ| আপনাদের ভালো মন্দের সাথে আজ আমার জীবন জড়িত| এই এলাকার কৃষকরা আমাকে মন প্রান উজাড় করে ভোট দিয়েছেন| তাই আমৃত্যু আমি তাদের পাশে থাকতে চাই| আমি জানি জনগণই আমার শক্তি| তাই সুখে দুঃখে তাদের পাশেই বাকিটি সময় কাটাতে চাই|
শুক্রবার সকালে ডুমুরিয়ার সাহস ডোলডাংগা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ান হয়ে তেলি খালি গেট অভিমুখে ভদ্রা নদী খাল খনন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত ও জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম|
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি শখা, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিএনপি নেতা কবির হোসেন, জীবন খান,ইসমাইল হোসেন, সরোয়ার হোসেন, আলি আক্কাস,মশিউর রহমান লিটন প্রমুখ| এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা রানী সরকার|
জাতীয় সংসদ সদস্য আলি আসগর লবি বিকালে রুদা ঘোরায় আরো একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন| এসময়ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন|