Home আন্তর্জাতিক জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

1

আন্তর্জাতিক ডেস্ক।।

জাপানে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলে এ ভূমিকম্প আঘাত হেনেছে।

জাপানের নিজস্ব ভূকম্পন পরিমাপক স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৫+ হিসেবে রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, তাদের এই স্কেলের মাত্রা শূন্য থেকে ৭ পর্যন্ত হয়ে থাকে।

ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্ব দিকে অবস্থিত সানরিকু উপকূলের তলদেশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা সতর্কবার্তা জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বেশকিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এসব এলাকায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে।