স্পোর্টস ডেস্ক।।
ব্রাজিলের সিরি আ লিগে সান্তোস মুখোমুখি হয়েছিল ফ্লুমিনেন্সের। ম্যাচে দলকে জয়ের পথে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন অধিনায়ক ও তারকা খেলোয়াড় নেইমার। শেষ পর্যন্ত পারেননি। নাটকীয় লড়াইয়ের পর হারতে হয়েছে সান্তোসকেই।
অথচ ম্যাচের শুরুটা ছিল সান্তোসের দখলে। অধিনায়ক নেইমারের নেতৃত্বে আক্রমণাত্মক খেলায় দুইবার এগিয়ে যায় দলটি। দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গাব্রিয়েল বারবোসা, একটি গোলে অ্যাসিস্ট এবং অন্যটি নিজেই করেন।
তবে ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে ফ্লুমিনেন্সে।
দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরার পর শেষ মুহূর্তে, ৮৬তম মিনিটে জয়সূচক গোল করে ম্যাচ নিজেদের করে নেয় তারা।
এই হারের পর সান্তোস সমর্থকদের ক্ষোভ গিয়ে পড়ে নেইমারের ওপর। পুরো ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ শেষে তাকে দুয়ো দেন গ্যালারির দর্শকরা।









































