Home জাতীয় সংরক্ষিত নারী আসন, বিএনপি’র প্রার্থী তালিকা চূড়ান্ত

সংরক্ষিত নারী আসন, বিএনপি’র প্রার্থী তালিকা চূড়ান্ত

1


খুলনাঞ্চল রিপোর্ট
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড| এসব প্রার্থীর সাক্ষাৎকার নিতে শনিবার রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা| ইতিমধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করছে দলটি| আজই ৩৬ আসনের নারী প্রার্থীদের নাম ঘোষণা দিতে পারে বিএনপি| বিএনপি’র দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে| তবে কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন- সাক্ষাৎকারে এমন ধারণা দেয়া হয়েছে| উচ্চশিক্ষিত ও বিগত আন্দোলন-সংগ্রামে অবদান রাখা দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয়া হয়েছে| তথ্য সুত্র: ˆদনিক মানবজমিন
বিএনপি’র নীতি-নির্ধারণী ফোরামের এক নেতা জানিয়েছেন, বিএনপি’র সম্ভাব্য প্রার্থী তালিকা আগেই চূড়ান্ত করে দলের হাইকমান্ডে জমা দেয়া ছিল| তবে দু’দিনের সাক্ষাৎকারে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর নাম উঠে এসেছে| তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে|
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নারী আসনের মনোনয়ন দাখিল শেষ হবে ২১শে এপ্রিল| বাছাই হবে ২২ ও ২৩শে এপ্রিল| আপিল করা যাবে ২৬শে এপ্রিল, নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল| চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০শে এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ১২ই মে| গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)| নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি| আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, ¯^তন্ত্ররা মিলে পাবে একটি আসন|
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপি’র মনোনয়ন বোর্ড| দু’দিনে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়| সাক্ষাৎকারে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নিজেদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নারী নেত্রীরা| মনোনয়ন পাওয়া না পাওয়ার পরবর্তী করণীয়ও তুলে ধরেন নারী নেত্রীরা| মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার অঙ্গীকার করেন|
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকের কাছে জানতে চান- মনোনয়ন পেলে কী করবেন, আবার না পেলে কী করবেন| এমন প্রশ্নের উত্তরে বেশির ভাগ নেত্রীই বিষয়টি তারেক রহমানের ওপর ছেড়ে দেন| তারা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন এবং দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আহ্বান জানান| এসব ˆবঠকে উচ্চশিক্ষিত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড|
জানা যায়, শনিবার শেষ দিন চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান| এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন|