Home Lead তিন দফা দাবি বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে চিকিৎসক ধর্মঘট

তিন দফা দাবি বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে চিকিৎসক ধর্মঘট

3

স্টাফ রিপোর্টার
মব সৃষ্টি করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড ভেঙ্গে দেওয়া ও বোর্ডের সভাপতি বিএমএ ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. মো. রফিকুল হক বাবলুকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা শাখা|
গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সাতরাস্তার মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়| এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ডা. মোস্তফা কামাল|


এতে চিকিৎসক নেতারা বলেন, খুলনার ¯^াস্থ্যখাত নতুন এক অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে| প্রবীণ চিকিৎসক নেতা ডা. মো. রফিকুল হক বাবলুর অপসারণকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে- যার জেরে কর্মবিরতির হুঁশিয়ারি এসেছে যা বাস্তবায়িত হলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ রোগীদের চিকিৎসাসেবায়|


খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান পদ মব সৃষ্টি করে ডা. বাবলুকে ‘ষড়যন্ত্রমূলক ও বেআইনি প্রক্রিয়ায়’ অপসারণ করা হয়েছে অভিযোগ তুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), খুলনা শাখা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে| সংগঠনটির দাবি, একটি ‘কুচক্রী মহল’ পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নিয়েছে, যা চিকিৎসক সমাজের মর্যাদার ওপর সরাসরি আঘাত|


মানববন্ধন কর্মসূচিতে আল্টিমেটাম দিয়ে তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডা. বাবলুকে সসম্মানে পুনর্বহাল এবং ঘটনার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে| তা না হলে আগামী বুধবার থেকে খুলনার সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ¯^াস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে|
ড্যাব নেতারা বলেন, পরিস্থিতির উন্নতি না হলে ইনডোর সেবা বন্ধসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে- যা কার্যত খুলনার ¯^াস্থ্যব্যবস্থাকে অচল করে দিতে পারে|


মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ভাঙিয়ে সংগঠনের অভ্যন্তরে থাকা কয়েকজন ‘চিহ্নিত ব্যক্তি’ এই ঘটনার নেপথ্যে রয়েছে| তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিও জানানো হয়|


মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. মোঃ আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, খুলনা ড্যাব নেতা ডা. মোঃ ডা. এস এম মাসুদুর রহমান লিমন, অধ্যাপক ডা. এ এইচ এম কামরুজ্জামান, ডা. প্রদীপ কুমার দেবনাথ, ডা. হুমায়ারা মুসলিমা, অধ্যাপক ডা. মো: আবু সাঈদ, ডা. শহিদুজ্জামান বাবলু, ডা. জহিরুল হক, ডা. মোঃ শওকাত আলী, ডা. মোঃ মনিরুজ্জামান, ডা. মো: মনিরুজ্জামান লর্ড, ডা. এ এফ এম আশিকুল হক, ডা. আসাদুল্লাহিল গালীব, ডা. বেলাল উদ্দীন, ডা. মুনীর হোসেন, ডা. গাজী শফিয় রানা, ডা. শেখ হাফিজুর রহমান, ডা. মিনহাজুর রহমান শোভন, ডা. সাখাওয়াত হোসেন, ডা. আবিদা হোসেন মীম, ডা. অমিত প্রমুখ|


উল্লেখ্য, গত সোমবার নগরীর শিরোমনিতে অবস্থিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়|