ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. মিরাজ উদ্দিন (২৭) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে বখাটেরা| মঙ্গলবার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে| উত্ত্যক্তের শিকার কিশোরী এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন| আহত মিরাজ উদ্দিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| তিনি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বাশেরদাইড় গ্রামের মৃত আয়নাল হকের ছেলে| মিরাজ উদ্দিন পেশায় একজন ভ্যানচালক| পয়লা ˆবশাখ উপলক্ষে গতকাল বিকেলে নবদোয়ার মেলায় নিজের ছোট বোন ও চাচাতো বোনকে নিয়ে নিজের ভ্যানে করে ঘুরতে যান ওই যুবক|
হাসপাতালে মিরাজ উদ্দিন বলেন, ‘আমার নিজের ভ্যানে করে আমার ছোট বোন ও দুই চাচাতো বোনকে নিয়ে নবদোয়ার মেলায় ঘুরতে গিয়েছিলাম| মধুহাটি ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব নামের এক বখাটে বারবার আমার বোনের গায়ে ধাক্কা দেয় এবং শরীরে স্পর্শ করার চেষ্টা করে| আমরা যেখানেই যাচ্ছিলাম, শিহাব সেখানে গিয়ে আমার বোনকে উত্ত্যক্ত করতে থাকে| একপর্যায়ে আমি তাকে বলি—‘‘তোমার বাড়িতে কি মা-বোন নেই| সেই কখন থেকে আমাদের এমন করেই যাচ্ছ|’’ এ কথা বলার পরে শিহাব এলাকার আরও ১০ থেকে ১২ জনকে ডেকে এনে আমাকে এলোপাতাড়ি মারধর করে| মেলায় আগত দর্শনার্থীরা সহযোগিতা করে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়|’ ভুক্তভোগী কিশোরী জানায়, ‘আমি লেখাপড়া করি| আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এই মেলা বসে| পয়লা ˆবশাখ উপলক্ষে আমার ভাইয়ের সঙ্গে আমি ও আমার দুই চাচাতো বোন মেলায় ঘুরতে গিয়েছিলাম| এই ছেলেকে আমি আগে কখনো দেখিনি| মেলায় ঘোরার সময় সে ইচ্ছা করে আমার গায়ে ধাক্কা ও স্পর্শ করার চেষ্টা করছিল| আমার ভাই এটা খেয়াল করলে তার প্রতিবাদ করে| এতেই ওই ছেলে আরও লোকজন ডেকে এনে আমার ভাইকে পিটিয়েছে| আমরা চিৎকার করে কাঁদলে আশপাশের লোকজন এসে তাদের হাত থেকে আমার ভাইকে রক্ষা করে| আমি বাদী হয়ে থানায় অভিযোগ করেছি|’ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ‘এই ঘটনা শুনেছি| ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব|’











































