স্টাফ রিপোর্টার।।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ওজোপাডিকো) গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে লোকবল নিয়োগ অতিরিক্ত কাজের জন্য দ্বিগুন হারে মজুরি পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা।
তারা বলেছেন, প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানটিতে বর্তমানে এক হাজার ৭৯২ জন গ্রাহককের বিপরীতে একজন কর্মচারীকে সেবা দিতে হয়। যা শুধু অসম্ভবই নয় অমানবিক।ফলে কর্মচারীরা অতিরিক্ত খাটুনিতে শারীরিক ও মানষিকভাবে ভেঙে পড়ছেন। গ্রাহকের সেবা বিঘ্নিত হচ্ছে।
রবিবার (১২ এপ্রিল) বিকালে খুলনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ নেতারা এসব দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান বলেন, ’ওজোপাডিকো’র বর্তমান গ্রাহক সংখ্যা ১৭ লাখ ২৮ হাজার ৩১৬ জন। মোট বিতরণ লাইন ১০, হাজার ৭৮৬ কিলোমিটার, ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র ৯৭টি। যার বিপরীতে প্রতিষ্ঠানটিতে ৪৪০ কর্মকর্তা, ৯৬৪ শ্রমিক-কর্মচারী কাজ করছেন। ৯৭টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মধ্যে রুরাল টাইম উপকেন্দ্র আছে ১১ টি। বাকী ৮৬ টি উপকেন্দ্রের প্রতিটিতে চারজন করে মোট ৩৪৪জন এসবিএ কর্মরত থাকার কথা। অথচ সেখানে ১১৯টি পদ শুণ্য রয়েছে। ২০২৭ সালে আরো ২০জন অবসরে যাবেন। ফলে এই কর্মচারীদের ৮ ঘন্টার বিপরীতে ১৬ ঘন্টা কাজ করতে হচ্ছে। এ অবস্থায় ২০২৫ সালের ১৬ জুন পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ৭৫ জন এসবিএ, ৬২ জন সাহায্যকারী ও৪০ জন নিরাপত্তা প্রহরী নিয়োগের আবেদন আহবান করা হয়। কিন্তু আজও পর্যন্ত তা বাসতবায়ন হয়নি।
সিবিএ নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নির্বাচনী ইস্তেহারে ১ কোটি মানুষেকে নতুন কর্মসংস্থানের মাধ্যমে চাকুরী দেবার ঘোষণা দিয়েছেন। কিন্তু ওজোপাডিকো বিপরীতমুখী নীতি অবলম্বন করেছে। তারা অর্গানোগ্রাম সংশোধন করে কর্মসংস্থান সৃষ্টি না করে ঠিকাদারী সংস্থার মাধ্যমে আউটসোসিং লোকবল নিয়োগ চালু করেছেন। বিদ্যুৎ খাত একটি কারিগরী প্রতিষ্ঠান হিসেবে এখানে দক্ষ ও প্রশিক্ষিত জনবল ব্যতিরেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা ও গ্রাহক সেবার মান বৃদ্ধি সম্ভব নয়। এছাড়া আউটসোসিংয়ের মাধ্যমে ঠিকাদাররা মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এই নিয়মে শ্রমিক-কর্মচারী নিয়োগ আন্তর্জাতিক শ্রম আইনের লঙ্ঘন| তাই অবিল¤ে^ প্রতিষ্ঠানটিতে জনবল নিয়োগ ও গ্রাহক সেবা বৃদ্ধি করতে হবে| অন্যত্থায় শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে যেতে বাধ্য হবে।
সাংবাদিক সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম, দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চাকুরিচ্যুতদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ˆসয়দ আনোয়ার হোসেন, সহসভাপতি কাজী আলী আহসান সানী, মোঃ আব্দুল আলীম যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল আউয়াল, মোঃ মোস্তাফিজুর রহমান তুহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াবুল হক, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হক মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ আলী হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাম প্রমুখ।











































