Home জাতীয় শপথ নিলেন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্য

শপথ নিলেন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্য

4

ঢাকা অফিস।।

শপথ নিলেন বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম (বাদশা) এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বিজয়ী মাহমুদুল হক (রুবেল)। রবিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন তাদের শপথ পড়ান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) জয়ী হন। তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) পরাজিত করেন।

একই দিন অনুষ্ঠিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে জয় পান বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন।