Home বিনোদন অভিষেকেই অনবদ্য মাহা

অভিষেকেই অনবদ্য মাহা

6

বিনোদন ডেস্ক ।।

নায়মা আলম মাহা। গেল ঈদে মুক্তি পায় তার প্রথম সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’। সিনেমায় মাহা অভিনয় করেছেন সামিয়া চরিত্রে। অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মাহা। এদিকে বঙ্গ’তে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৭৩ থেকে ৮০ পর্ব প্রচারিত হয়েছে।

এই নাটকে মাহা অভিনয় করেছেন মেহু চরিত্রে। মেহু চরিত্রেও তিনি বেশ প্রশংসিত হচ্ছেন। একদিকে সিনেমা, অন্যদিকে নাটক- দুই মাধ্যমের দুই কাজের জন্য মাহা এই সময়ে এসে রয়েছেন বেশ আলোচনায়। এদিকে এর আগে তিনি শঙ্খদাশ গুপ্তের পরিচালনায় ‘বিকাশ’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।

বুধবার (৮ এপ্রিল) মাহার জন্মদিন। আজ জন্মদিনে কাজ থেকে নিজেকে বিরত রেখে আগামীকাল মাহা শঙ্খদাশ গুপ্তেরই পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করবেন।

মাহা বলেন, ‘সিনেমায় অভিনয় করে সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই পরিচিতদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। ফেসবুকেও অনেকেই আমার অভিনীত সামিয়া চরিত্রটির প্রশংসা করেছেন। এ ছাড়াও ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের জন্যও অনেক সাড়া পেয়েছি।