বিনোদন ডেস্ক।।
‘টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’র ২০তম আসর মঙ্গলবার (৭ এপ্রিল) বগুড়ার পাঁচতারকা হোটেল মমো ইনে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনে বাংলা সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত শিল্পী কনকচাঁপা। অনুষ্ঠানে তারকাদের অংশগ্রহণে থাকবে বর্ণাঢ্য পরিবেশনা।








































