Home আঞ্চলিক কোটচাঁদপুরে রেল দুর্ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

কোটচাঁদপুরে রেল দুর্ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

11

মোঃ আশাদুল ভূঁইয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ

দীর্ঘ ১০ ঘন্টা পর ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রেলের পশ্চিমাঞ্চলের প্রধান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় খুলনা থেকে পার্বতীপুর গামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

উল্লেখ্য, সোমবার রাত দুইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ট্রেন স্টেশনে ২ টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইঞ্জিনসহ ৫ টি ওয়াগন লাইনচ্যুত হয়। যে কারণে বন্ধ ছিল খুলনা থেকে সারা দেশের ট্রেন চলাচল। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী ও রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।