Home আঞ্চলিক শরনখোলায় সুন্দরী কাঠ জব্দ

শরনখোলায় সুন্দরী কাঠ জব্দ

158

শরনখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার একটি করাত কল “স-মিল” থেকে ৩০ ঘনফুট নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম রাজাপুর শাভারের-পার বাসিন্দা ইসমাইল মুন্সী ও আমিনুল হাওলাদারের যৌথ মালিকানাধীন করাত কল সংলগ্ন থেকে ওই কাঠ জব্দ করেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনরক্ষীরা।

ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) ফরিদুল ইসলাম জানান, সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত দক্ষিণ রাজাপুর কমিউনিটি পেট্রোলিং গ্রুপের  (সিপিজি) সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ওই “স-মিল” থেকে ৩০ ঘনফুট সমপরিমানের ১২ টুকরো সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় স-মিলের করাত খুলে নেওয়া হয়।

এসও জানান, কাঠ চোরাকারবারিরা বনের কলমতেজী ও ধানসাগর এলাকা থেকে কাঠ কেটে গোপনে মিলে চেরাই করার উদ্দেশে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া কাঠ ধানসাগর স্টেশন অফিসে নেওয়া হয়েছে। এব্যাপারে জড়িতদের সনাক্ত করে পিওআর মামলা দেওয়া হবে।