সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৫১বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন এনামপুর গ্রামে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৫ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মোহাম্মাদালীপুর গ্রামের মো. ফনি সরদারের ছেলে মো. মিজান আলী (২৬)।
র্যাব-৬ জানায়, ২৫ অক্টোবর রাতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন এনামপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় তিন রাস্তার মোড়ের বাঁশ ঝাড়ের সামনে থেকে ৫১ বোতল ফেন্সিডিলসহ মিজান আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেবহাটা থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা রুজু করা হয়েছে।
রূপসা উপজেলা যুব মহিলা লীগ সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুব মহিলা লীগের সদস্য, রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোসাঃ আকলিমা খাতুন তুলি, তার স্বামী সরদার নুরুজ্জামান, ছেলে লিমনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। একই সাথে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘রূপসার আইচগাতী সিংহেরচর এলাকায় ইউনিয়ন পরিষদের ড্রেন নির্মাণের কাজে চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেন আলমগীর হোসেন। ওই সময় শ্রমিকদের সাথে কথাকাটির এক পর্যায়ে নিচে পড়ে গিয়ে চোখের পাশে আঘাত লাগে তার। অথচ তিনি ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে হামলার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাদী আলমগীর হোসেন ও তার ছেলে শাওন আহমেদ শুভ একাধিক মামলার আসামী। গত নির্বাচনে আইচগাতী ইউপি সদস্য মোসাঃ আকলিমা খাতুন তুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার কারণে জনৈক আলমগীর হোসেন ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলা দায়ের করেছেন। নেতৃবৃন্দ অবিলম্বে মামলাটির প্রত্যাহারপূর্বক ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি করেন।’
বিবৃতিদাতারা হলেন- খুলনা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়া, যুগ্ম আহ্বায়ক মিসেস শারমিন রশীদ সীমা, এ্যাড. জেসমিন পারভীন জলি ও এ্যাড. মাহমুদা ফারজানা সেতু, ফুলতলা উপজেলার সভাপতি এ্যাড. আক্তারুন্নেসা তিতাস, ডুমুরিয়া উপজেলার সভাপতি মোসা: শিমু আক্তার, সাধারণ সম্পাদক বিভা বিশ্বাস, তেরখাদা উপজেলার সভাপতি নাসিমা কবির, বটিয়াঘাটা উপজেলার সভাপতি শ্যামলী মহলদার, কয়রা উপজেলার সভাপতি সুমাইয়া সুলতানা লতা, পাইকগাছা উপজেলার সভাপতি ময়না খাতুন, রূপসা উপজেলার সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক মরিয়ম বেগম পপি, ফাতেমা তুজ জোহরা রূপা প্রমুখ।
সিএনজিতে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, আহত ৪
মাগুরা প্রতিনিধি
মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি খাদে পড়ে জুলেখা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য জানান। নিহত গৃহবধূ জেলা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামের কামরুল ইসলামে স্ত্রী।
এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহমুখী সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় সিএনজির যাত্রী জুলেখা খাতুন (৪০), আশরাফুল (৩৩), বেলায়েত (৫৫), রুমানা (২৫) ও মনিরা (৪০) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জুলেখার মৃত্যু হয়। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চুয়াডাঙ্গায় চালককে এলোপাতাড়ি কুপিয়ে অটোভ্যান ছিনতাই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় শুভ (৩০) নামে এক চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাটারিচালিত পাখিভ্যান ছিনতাই করে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত শুভ দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রবিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে দর্শনা-হিজলগাড়ি সড়কে এই ছিনতায়ের ঘটনা ঘটে। আহত চালক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শুভ দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে দু’জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে যাচ্ছিল। দর্শনার অদূরে দোয়েল ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীবেশী দুই ছিনতাইকারী ভ্যানচালক শুভকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে ও ভ্যান নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটারিচালিত পাখিভ্যান উদ্ধারসহ আসামি আটকের জোর চেষ্টা চলছে।
বাগেরহাটে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার মান্দারতলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিত সেখ(৩০) নামের একজন নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। রবিবার রাতে এ ঘটনার পর মহিতকে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সুত্র জানায়, কচুয়া উপজেলার মঘিয়া খলিসাখালি গ্রামের মহিত সেখ রবিবার দিন ব্যাপি স্থানীয় পশ্চিম বিশারিখোলা স্কুলের নির্মাণ কাজ শেষে সন্ধ্যার পর বাই-সাইকেলযোগে বাড়ি ফিরছিল। স্থানীয় মান্দারতলা বাজার এলাকায় আসলে একটি নসিমনের সাথে মহিতের সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে নসিমন চালকের সাথে কাটাকাটির এক পর্যায়ে মাসুম হাওলাদার ও বাবু শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী মহিতের উপর আক্রমন করে। এরা মহিত কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকলে সে দুই হাত দিয়ে আত্মরক্ষার্তে তার হাত ক্ষত -বিক্ষত হয়।
এ ঘটনায় ওই রাতে কচুয়া থানা পুলিশকে জানানো হলে স্থানীয় গজালিয়া ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম সোমবার সকালে এ ঘটনা নিশ্চিত করে জানান, হামলাকারিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওলামা সম্মেলন সফলে নগর ও থানা শাখায় আইম্মা পরিষদের জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার বাদ মাগরিব জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় বয়রা ফারুকীয়া মাদ্রাসায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বক্তব্য বলেন ফ্রান্সে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ (স.) এর ব্যাঙ্গাক্তক কার্টুন প্রকাশের তিব্রনিন্দা জানাই, রাষ্ট্রীয় ভাবে ফ্রান্স কে বয়কট করতে হবে, তাদের সকল পণ্য বর্জন করতে সকলের প্রতি আহবান জানান।
বর্তমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের করনিয় শীর্ষক ওলামা সম্মেলন আগামী ৫ ই নভেম্বর, সম্মেলন এর প্রস্তুতি ও সফলে করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রচারণা, দাওয়াত ও ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জিম্মাদারি বন্টন করে কমিটি গঠন করা হয় ।
উপস্থিত ছিলেন মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী ইমরান বিন হুসাইন, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী মিরাজ মাহমুদ, মুফতী আবু সালেহ, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী জাকির হুসাইন, মুফতী জাহিদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আসাদুজ্জামান, শায়েখ সামছুর রহমান বাবুল সহ প্রমূখ নেতৃবৃন্দ।
সকাল ৭ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লবনচরা থানা শাখার সভাপতি মাওলানা ফজলুল কাদেরের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি মাসুম বিল্লাহ এর পরিচালনায় ওলামা সম্মেলন সফলে প্রস্তুতি সভা জিন্নাহ পাড়া আবু বকর রা. জামে মসজিদে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, উপস্থিত ছিলেন মুফতী আলী আহমাদ, মুফতী শেখ আমীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মুফতি আল আমিন মাওলানা শাহ আলম মুফতি আরিফুল ইসলাম মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ।
নবনির্মিত সড়কে হঠাৎ ব্যারিকেড দিলো রেলওয়ে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ব্যারিকেড দিয়ে নবনির্মিত সোয়া কিলোমিটার সড়ক বন্ধ করে দিয়েছে রেলওয়ে বিভাগ। নাগরিক সেবা ও শহরের যানজট নিরসনে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে রেলপথসংলগ্ন নতুন সড়কটি সম্প্রতি কুষ্টিয়া পৌরসভা নির্মাণ করে।
কিন্তু পথচারী-যান চলাচলের জন্য উন্মুক্তকরণের পর সড়কটির দুই পাশের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় রেলওয়ে বিভাগ। এতে জনদুর্ভোগসহ শহরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সড়কটি খুলে দেয়ার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধনও করেছে শহরবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, কোটি টাকার অধিক ব্যয়ে শহরের বাবুর আলী রেলগেট থেকে রেলওয়ে কোর্ট স্টেশন পর্যন্ত ১৫ ফিট চওড়া আরসিসি পাথর ঢালাই সোয়া কিলোমিটার সড়ক ও পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ করা হয়। সম্প্রতি যানবাহনসহ শহরবাসীর চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করা হয়।
কুষ্টিয়া শহরের (এনএস রোড) নবাব সিরাজউদ্দৌলা নামক প্রধান সড়কের যানজট এড়াতে এ সড়ক ব্যবহার করে আড়ুয়াপাড়া ও কোর্টপাড়াসহ শহরের কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ পৌরবাজার এবং রেলওয়ে কোর্ট স্টেশনে যাতায়াত করেন। পাশাপাশি এ সড়কসংলগ্ন একটি জামে মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ও গড়ে উঠেছে।
সড়কটি নির্মাণকালে রেলওয়ে বিভাগের জোরালো আপত্তি না থাকলেও নির্মাণের পর গত ৬ অক্টোবর রেলওয়ে পাকশী ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এস্টেট অফিসার মো. নুরুজ্জামান সরেজমিন উপস্থিত হয়ে সড়কটির দুই পাশের প্রবেশমুখেই ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন। পরবর্তীতে এ সড়কটি খুলে দেয়ার দাবিতে শহরবাসীর একাংশ আন্দোলনে নামেন।
আন্দোলনরতরা কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এছাড়া জনস্বার্থে সড়কটি অবিলম্বে খুলে দিতে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, রেলমন্ত্রী, সচিব ও পাকশী রেলওয়ে বিভাগকে চিঠি দেওয়া হয়।
পাকশী রেলওয়ে বিভাগ সূত্র জানায়, রেলপথের উচ্চতার চেয়ে বেশি উচ্চতায় সড়কটি নির্মাণ করা হয়েছে। এছাড়া রেললাইন থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থপনা না থাকায় সড়কটি বন্ধ করে দেওয়া হয়।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, রেলওয়ে বিভাগের এ সিদ্ধান্তের ফলে দুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী। রেলমন্ত্রীসহ ওই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি নিরসনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল জানান, অনুমতি ছাড়াই রেলপথ সংলগ্ন সড়কটি কুষ্টিয়া পৌরসভা নির্মাণ করেছে। রেললাইন ঘেঁষে সড়ক নির্মাণের কোনো সুযোগ নেই বলে তিনি জানান।
ছেলেদের অত্যাচারে বাড়িছাড়া দুই মা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
সুলতানা রাজিয়া ও আহিনুর বেগম। একই শহরে বাস করেন দুজন। কেউ কাউকে না চিনলেও দুজনের পরিণতি হয়েছে একই। নিজের বাড়িঘরে জায়গা হয়নি তাদের। মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাদের সন্তানরা।
পৃথক দুটি ঘটনায় মাদকাসক্ত সন্তানদের বিরুদ্ধে আদালতে পৃথক মামলাও করেছেন দুই মা। তারপরও নিরাপত্তা পাচ্ছেন না তারা। ভুক্তভোগী আহিনুর বেগম চুয়াডাঙ্গা জেলা শহরের মল্লিক পাড়ার হাশেম আলীর স্ত্রী। ২১ অক্টোবর ছেলে শাহিন শেখ ও পুত্রবধূ ময়না খাতুনের নামে চুয়াডাঙ্গা আমলি আদালতে মামলা করেছেন তিনি।
মামলায় তিনি উল্লেখ করেছেন, ছেলে শাহিন শেখ মাদকাসক্ত। তার নেশার টাকা জোগাড় করে দিতে না পারায় বাড়ি ছাড়তে হয়েছে তাকে। শুধু বাড়িই ছাড়তে হয়নি, ছেলের হাতে মারও খেতে হয়েছে তাকে।
চাহিদামতো টাকা দিতে না পারায় মায়ের ওপর ক্ষুব্ধ হন শাহিন শেখ। এক পর্যায়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ঘরে থাকা মায়ের সাংসারিক জিনিসপত্রও বিক্রি করে দেন তিনি। এ মামলায় শাহিন শেখের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
অপরদিকে সুলতানা রাজিয়া চুয়াডাঙ্গা জেলা শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ার মৃত হারুন অর রশিদের স্ত্রী। ছেলে সুলতান আহমেদ প্রায়ই তার মাকে মারধর করেন। ঘরে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন তিনি।
এ ঘটনায় গত ১১ অক্টোবর ছেলে সুলতান আহমেদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আমলি আদালতে মামলা দায়ের করেন সুলতানা রাজিয়া। ১৮ অক্টোবর পুলিশ সুলতান আহমেদকে গ্রেফতার করে।
পরদিন আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন। এর তিনদিন পর বাড়ির আঙিনায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ফলদ গাছ কেটে বিক্রি করে দেন সুলতান। এ বিষয়ে শুক্রবার চুয়াডাঙ্গা সদর থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ শান্তিতে ধর্ম পালন করতে পারছে: এড. সুজিৎ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ কথা উলেখ করে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেগে আছে বিধায় আজ আমরা নিশ্চিšে– ঘুমাতে পারছি। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় সকল উৎসব সাড়ম্বরে পালন করতে পারে। শেখ হাসিনা সরকার এবার সকল মন্ডপের নিরাপত্তা নিশ্চিত ও সর্বোচ্চ আর্থিক বরাদ্দ প্রদান করায় হিন্দু সম্প্রদায়ের মানুষ এবার আরো সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
তিনি গতকাল রবিবার বিকেলে শারদীয় দূর্গোৎসবের নবমীতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এড. ফরিদ আহমেদ, সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, জেলা আ’লীগ সম্পাদকের সহধর্মীনি রুমা অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম,সাধারন সম্পাদক মোলা আকরাম হোসেন,ব্যবসায়ী বিপব অধিকারী, এম এ রিয়াজ কচি, হোসেনে আরা চম্পা, ফারহানা হালিম,মোজাফ্ফার মোলা, মৃনাল কাšি– বিশ্বাস, খায়রুল আলম, ভাইস চচেয়ারম্যানদ্বয় আলী রেজা বাছা, মমতাজ শিরিন ময়না,চন্দনিমহল ইউনিয়ন সভাপতি গাজি আজগর আলী,বারাকপুর নিয়নিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজি রউফসাধাঃ সম্পাদক চৌধুরী ওয়াদুদ সেনহাটি ইউনিয়ন সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধাঃ সম্পাদক শাহ আলম, দিঘলিয়া ইউনিয়ন সভাপতি আবজাল হোসেন, সাধাঃ সম্পাদক মো মঞ্জুর হোসেন, ছাত্রলীগের ছিল, খায়রুল বাশার, রুবেল রানা, নাহিদ জুম্মন জেড, আশিক, হামিম, শাকিল, শাকিল মোড়ল, আফ্রিদি, নাজমুল,
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রাসেল ভুলু, মোঃ ফয়সাল আহম্মেদ, মিজান মলিক, জনি গাজি, আলামিন হোসেন রিয়েল, মইনুল ইসলাম মঈন, কামাল মিয়া, প্রিন্স, রাজিব,উসমান, মনির, তানভীর শাকিল, মামুন, মোঃ কবির হোসেন রেজাউল করিম রেজা, জি এম রেজা,ছাত্রলীগের ছিল, খায়রুল বাশার, রুবেল রানা, নাহিদ জুম্মন জেড, আশিক, হামিম, শাকিল, শাকিল মোড়ল, আফ্রিদি, নাজমুল,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রাসেল ভুলু, মোঃ ফয়সাল আহম্মেদ, মিজান মলিক, জনি গাজি, আলামিন হোসেন রিয়েল, মইনুল ইসলাম মঈন, কামাল মিয়া, প্রিন্স, রাজিব,উসমান, মনির, তানভীর শাকিল, মামুন, মোঃ কবির হোসেন, উত্তম কুমার বিশ্বাস, তাপস বিশ্বাস, যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, মাঈনুল ইসলাম মঈন, মোঃ জামাল ফকির, আব্দুলাহ আল মামুন, গাজী পাভেল প্রমুখ। প্রধান অতিথি এ সময় তার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান ও শাড়ি বিতরণ করেন।
বরিশাল সমিতির উদ্যোগে শের – এ – বাংলার জন্ম বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার আয়োজনে মহান নেতা শের – এ – বাংলা এ. কে. ফজলুল হক এঁর ১৪৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার ফিরোজ আলম খান। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
সমিতির আজীবন সদস্য অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর উপস্থাপনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কাজী নূরুল ইসলাম, এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এ্যাডঃ মাসুম বিল্লাহ, প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, আলহাজ্ব আমজাদ হোসেন, সালাম মোল্লা, হুমায়ুন কবির বালি, শিক্ষক আবুল কালাম, সেলিম হাওলাদার, সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম, খন্দকার খলিলুর রহমান, শিক্ষক হুমায়ুন কবির, চিত্র সাংবাদিক মামুন রেজা হাওলাদার, আব্দুস সালাম, মোঃ মনির হোসেন, হোসনেয়ারা বেগম, এইচ এম জহিরুল ইসলাম, প্রমুখ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তৃতায় এই ক্ষণজন্মা মহান নেতার বাল্য জীবনে অসীম সাহস, ছাত্র জীবনে অসাধারণ মেধা, যৌবনে তোজোদীপ্ত জীবনাচার এবং কর্ম জীবনে অসীম প্রজ্ঞার বর্ণনা দিয়ে বলেন, শের – এ – বাংলা উপনিবেশিক শাসনের বেড়াজাল ভেঙ্গে বাঙালী জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। তিনি পশ্চাৎপদ জাতির শিক্ষার উপর সবিশেষ গুরুত্ব দিয়ে অবিভক্ত বাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছিলেন। তিনি খেঁটে খাওয়া মানুষের পরম হিতৈষী বন্ধু ছিলেন – যা বর্তমানে অনুসরণীয় ও অনুকরণীয়। সভা শেষে শের – এ- বাংলাসহ সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত এবং করোনামুক্ত দেশ ও জাতি কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির নেতা আলহাজ্ব মুজিবুর রহমান খন্দকার।
পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শেষ হয়েছে দূর্গোৎসব। সোমবার বিকালে এ উপলক্ষে পৌর সভায় শিবসা নদীর তীরে ছিল মানুষের ঢল। পাইকগাছা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার উপজেলায় সর্বমোট ১৩৮ টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মানুষের মধ্যে নিরন্তর শান্তি-সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়েছিল। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি হলো। পাইকগাছা কয়রার মাননীয় সংসদসদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বিভিন্ন মন্ডপে উপস্থিত হয়ে সনাতন সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার সকালে সব ম-পে দশমী পূজা সমাপন ও দর্পণ বিসর্জন করা হয়। বিষাদের ছায়া ছিল ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্যে, আলোকিত করা ধূপ আরতি ও দেবীর পূজা-অর্চনায়। বিসর্জনের আগে সকাল থেকে উপজেলার পৌর সদরের মন্দিরে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। ঢাকের শব্দে আর ধূপের গন্ধে মুখরিত হয়ে ওঠে শিববাটি পুরাতন ফেরিঘাট এলাকা।
যাত্রাপথে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখে। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়। বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি আনসার বাহিনির সদস্যরাও মাঠে ছিলেন। এ সময় কপোতাক্ষ ও শিবসার মোহনা ও ব্রীজের উপরে হাজারো ভক্ত ও দর্শনার্থী প্রতিমা বিসর্জন দেখতে ভিড় করে। সেখানে ‘দুর্গা মায় কী জয়’, ‘আসছে বছর আবার হবে’ ইত্যাদি ধ্বনি ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বহনকারী নৌকাগুলো মাঝনদীতে গিয়ে বিসর্জন দেয় প্রতিমা। বিসর্জনের এই পর্ব চলেছে সন্ধা অবদি। এরপর ভক্তরা শান্তিজল গ্রহণ ও মিষ্টিমুখ করে। প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জনের পর সেখান থেকে শান্তিজল নিয়ে আসা হয়।
সাতক্ষীরার আশাশুনির অতিদরিদ্র ১৭’শ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
কোভিড-১৯ এর কারণে চরম খাদ্য সংকট মোকাবেলায় সাতক্ষীরার আশাশুনির অতিদরিদ্র ১৭’শ পরিবারের মাঝে ১ কোটি ৫৩ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস ও ইউরোপিয় ইউনিয়নের যৌথ অর্থায়নে এবং বেসরকারী সংগঠন উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়নে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উক্ত অর্থসহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলা কার্যক্রম বিশ্বে সমাদৃত হয়েছে। করোনাকালীন সময়ে কোন মানুষ অভুক্ত থাকেনি। তিনি কথা রেখেছেন। বৃহৎ জনগোষ্ঠির সহায়তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য বিভিন্ন এনজিও সরকারের পাশে থেকে এ কাজকে সফল করতে সহায়তা করেছে। তিনি বলেন, উন্নয়ন সংস্থা ঘুর্ণিঝড় ও করোনা সংকটে মানুষের পাশে থেকে প্রশংসীয় ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, তাদের এ কার্যক্রম তিন মাস ব্যাপী চলমান থাকবে।
ফুলতলায় পূজা দেখতে যাওয়ার সুযোগে বাড়িতে দুর্ধর্ষ চুরি
ফুলতলা প্রতিনিধি
রোববার দিবাগত রাত সাড়ে ৮টায় ফুলতলার দক্ষিণডিহি গ্রামের জয়ন্ত দাসের বাড়িতে এক দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পারিবারিক সূত্র জানায়, দূর্গোৎসবের মহানবমীতে জয়ন্ত দাসের পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী নবীন স্মরস্বতি পূজা মন্ডপে যায়। এ সুযোগে চোরেরা ঘরের পিছনের দুটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরের বাক্স ও আলমারীর তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফুলতলার মাধ্যমিক শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ
ফুলতলা প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক নিভা রানী পাঠকের স্বামী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় (৭২) কে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমুলক দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের উপদেষ্টা প্রফুল্ল কুমার চক্রবর্তী, সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, অজয় কুমার চক্রবর্তী, পীর মোহাম্মদ, মোশারফ হোসেন মোড়ল, এস এম এ হালিম, মহাসিন বিশ্বাস, এস এম কাউস আলী, মোশারফ হোসেন, প্রশান্ত রায়, আঃ হাই গাজী, গোলাম মোস্তফা প্রেসকাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, জাকির হোসেন, ইকবাল হোসেন, প্রেমচাঁদ দাস, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মোজাফ্ফর হোসেন, জামান সরদার, আবু সাঈদ, রমা বিশ্বাস, জুলফিকার আলী, সুশান্ত বিশ্বাস, নিরোদ মন্ডল, তরুন সেন প্রমুখ। এছাড়া নেতৃবৃন্দ গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মুজিবর রহমানের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে।
বাগেরহাটে পাওনা টাকার জন্য হত দরিদ্রের ঘেরের পাড়ের সবজি নষ্ট করল বাবা-ছেলে
মাসুম হাওলাদার, বাগেরহাট
বাগেরহাটে পাওনা টাকার জন্য মৎস্য ঘেরের পারের সবজি ও সবজির জন্য দেওয়া মাচা নষ্ট করার অভিযোগ উঠেছে ইয়াসলি শেখ ও তার ছেলের বিরুদ্ধে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা উৎকুল এলাকার হেনা বেগমের হাড়িতে করা ঘেরের পাড়ে লাগানো সবজি ও সবজির মাচা নষ্ট করে তারা। এতে হেনা বেগমের অনেক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ হেনা বেগম বলেন, গেল বছর স্থানীয় বাহাদুর শেখের ছেলে ইয়াসলি শেখের কাছ থেকে ১৫ হাজার টাকা হাড়িতে দেড় বিঘার একটি ঘের রাখি। ঘের রাখার সময় তাকে ইয়াসলিকে আমি নগদ সাত হাজার টাকা দেই। তারপরে আমি ঘেরের পারে মাটি দেওয়া ও পোনা ছাড়ার জন্য ঘের সংস্কার করি। মাছ ছাড়া, ঘের সংস্কার, মাটি কাটা, সবজির চারা লাগানো ও মাচা তৈরির জন্য আমার এক লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।
আমি হারির টাকার অবশিষ্ট ৮ হাজার টাকা সময় মত দিতে না পারায় ইয়াসলি শেখ ও তার ছেলে রাসেল শেখ আমার সবজি ক্ষেতের মাচা ভেঙ্গে ফেলে। সবজি ক্ষেত নষ্ট করে ফেলে। আমি এই ক্ষতি পূরন চাই। আমি স্থানীয় ইিিউপ সদস্যকে জানিয়েছি, তিনি যদি এর সুষ্ঠ বিচার না করেন, আমি আইনের আশ্রয়ে যাব।
চিতলমারীতে লেখক-সাংবাদিক পংকজ ম-লকে সংবর্ধনা প্রদান
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে পাক্ষিক চিতলমারীর অন্তরালে পত্রিকার পক্ষ থেকে লেখক-সাংবাদিক ও পাক্ষিক চিতলমারীর অন্তরালে পত্রিকার বার্তা সম্পাদক পংকজ ম-লকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকাল ১১টায় চিতলমারীর অন্তরালে পত্রিকার নিজস্ব কার্যালয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. একরামুল হক মুন্সীর সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘পাক্ষিক চিতলমারীর অন্তরালে’র নির্বাহী সম্পাদক কপিল ঘোষ, চিতলমারী উপজেলা প্রেস কাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু,চিতলমারীর অন্তরালের বিশেষ প্রতিনিধি বাবলু মন্ডল, বিশেষ প্রতিনিধি ও কবি জুড়ান মন্ডল, প্রতিনিধি কানাই লাল বাড়ৈ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সংবাদের প্রতিনিধি গোবিন্দ মজুমদার, ফটো সাংবাদিক মো. জিসান মুন্সী প্রমূখ।
উল্লেখ্য, পংকজ মন্ডলের গ্রামীণ সাংবাদিকতার উপর লেখা উপন্যাস ‘খবরের ফেরিওয়ালা’ চলতি বছর ঢাকা একুশের বই মেলায় প্রকাশ হয়। এছাড়াও তিনি বিবর্ণ সময়, চিত্রা পাড়ে আরেক সুন্দরবন, অন্তর দহন, আমার সাংবাদিকতার এক যুগসহ তার অসংখ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি সামাজিক-সাংস্কৃতিক ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন। এরই সূত্র ধরে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে প্রায় ঘন্টাব্যাপী তার একক সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সেখানে তিনি গ্রামীণ সাংবাদিকদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
চিতলমারীতে জেলা প্রশাসকের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে ২৫ অক্টোবর (রবিবার) সন্ধা সাড়ে ৭টায় বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গামন্দির পরিদর্শন করেন। তিনি উপজেলার কেন্দ্রয় সর্বজনিন দুর্গা মন্দিরের পুজারীসহ দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন ,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব স্ব ধর্ম পালনে অন্যন্য দৃষ্টান্ত রেখেছেন বর্তমান সরকার।কোন ধর্মই প্রতিহিংসামুলক কর্ম কান্ড শিক্ষা দেয়না। তিনি বলেন বাগেরহাট জেলায় সর্বত্র শারদীয় দুর্গাউৎসবের যে সর্বজনিতা দেখিয়েছে তা মনে রাখার মত। স্বাস্থ্যবিধি মেনে সকল শ্রেনীর মানুষ শান্তি পূর্ণ ভাবে উৎসবে অংশ গ্রহন করেছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বহাী অফিসার মো: মারুফুল আলম,সহকারী কমিশনার (ভ’মি) জান্নাতুল আফরোজ স্বর্ণা,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাজাহান, শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহা,প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক অলিপ শাহা কালা,উপজেলা প্রেসকাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারন সম্পাদক তাওহীদুর রহমান বাবু ,সাবেক ব্যংকার হরিদাস প্রমুখ।
মহেশপুরে পূজা মন্ডপে আসাদের আর্থিক অনুদান প্রদান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে রবিবার সন্ধ্যায় প্রতিটি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদ সদস্য প্রভাষক এম,এ আসাদ। এসময় এম,এ আসাদ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকদের হাতে শারদীয়া দূর্গা পূজার খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার হালদার, শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদ জাহিদ মিঠু, প্যানেল চেয়ারম্যান নওশের আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, আওয়ামীলীগ নেতা মোদাচ্ছের হোসেন শান্তি, ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ খান বাচ্চু, আবু তালেব খান, বাচ্চু খলিফা, মুনছুর আলী, আজিজুর রহমান, সাবেক ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন তাতীলীগ সভাপতি উজ্জ্বল হোসেন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মিস্টার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল মুন্সী, সদস্য মফিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ডাঃ কামরুজ্জামান প্রমুখ।
আশাশুনিতে ভ্রাম্যমান আদালত ড্রেজার মেশিন মালিককে জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্টে ড্রেজার মেশিন মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আায়ুব আলি গাজীর পুত্র হাফিজুল দীর্ঘদিন যাবৎ সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভস্থ বালি উত্তোলন করে আসছিল। প্রতি ফুট বালি উত্তোলন করার জন্য নির্দিষ্ট অংকের টাকা চুক্তিতে সে এলাকায় ডাঙ্গা, মাছের ঘের, পুকুর, বিলখাল থেকে বালি উত্তোলনের কাজ করে আসছে। তার কাজের পেছনে শক্তিধর কেউ সহযোগিতা করায় তাকে আটকাতে সাহস পাচ্ছিলনা এলাকাবাসী। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গড়–ইমহল খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দোষি আয়ুবকে প্রাকৃত্রিক জলাধার সংরক্ষণ আইন- ২০০০ এর ৮(১) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।
আশাশুনি হাই স্কুলের অবঃ শিক্ষক আবদুল গফুরের ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তৎকালীন পাইলট মাধ্যমিক বিদ্যালয়) এর অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল গফুর (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। সোমবার বেলা ১২.৪০ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুম আব্দুল গফুর একজন ক্রীড়ানুরাগী, সদালাপী, হাস্যোজ্জল ও সুন্দর মনের মানুষ ছিলেন। তিনি সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেন এবং ক্রীড়ার মানোন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। তার হাতে অসংখ্য ক্রীড়াবিদ তৈরি হয়েছে। আশাশুনি ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানাগেছে। তিনি স্ত্রী, দু’পুত্র ও দু’কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিতুর রহমান।
বিজয়া দশমীতে ডুমুরিয়ার বিভিন্ন মন্দিরের নানা অনুষ্ঠানমালায় সাংবাদিক জাহাঙ্গীরের অংশ গ্রহণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ৫ দিনের সারদীয় দূর্গা পূজা গতকাল সোমবার শেষ হয়েছে। ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেস কাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম বিজয়া দশমীর দিনও বিভিন্ন মন্দিরের ধর্মীয় নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তিনি সকালে ডুমুরিয়া আইতলা মন্দিরে দেবী দূর্গার বিদায়ী অঞ্জলী প্রদান অনুষ্ঠানে, মির্জাপুর মঠ মন্দির ও তরুন বিশ্বাসের মন্দিরে সিদুর খেলাসহ নানা অনুষ্ঠানে উপস্থিত থাকেন। বিকেলে মির্জাপুর পশ্চিমপার কালীতলা মন্দিরে মেলায় আগত শ’ শ’ নারী পুরুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে গোলানা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক মোহন, নোমান রাজেশ, আলমগীর হোসেন, সৈকত মন্ডল, সুব্রত বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, নওশের সরদার প্রমুখ। উল্লেখ্য সাংবাদিক জাহাঙ্গীর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
রামপালে বাইনতলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা
স্টাফ রিপোর্টার
রামপালের বাইনতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় তরফদার জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামপাাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মল্লিক জিয়াউল ইসলাম জিয়া, ইসমাইল মোল্ল্যা খোকন, হোসেন শেখ, মাজারুল ইসলাম ইয়ামিন, শোয়াইব হোসেন সোহেল, শারাফাত হোসেন, আকতারুজ্জান মোড়ল, লাভলু ফকির, আলি আকবর সম্রাট, শহিদুল ইসলাম ,ফিরোজ আকুন্জী, ইবরাহিম শেখ, মেহেদী হাসান, হাফিজ শেখ, শামীম শেখ, ইমরান শেখ প্রমুখ। এর পূূর্বে একই দিনে বেলা ১২ টায় ফয়লাহাটে অনুরূপ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গিলাতলা এলাকায় সোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দূর্গোৎসব
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে খানজাহান আলী থানার গিলাতলা এলাকায় কোন রকম সোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দূর্গোৎসব। পূজা উযযাপন পরিষদের সূত্রে জানা যায় ২৬ অক্টোবর সোমবার সাড়ে ৫টায় এলাকার বিভিন্ন পূজা মন্ডপের ভক্তবৃন্দ তাদের নিজ নিজ প্রতিমা বির্সজনের জন্য গিলাতলা ভৈরব নদীতে মন্দির থেকে নসিমন যোগে শান্তি পূর্নভাবে কোন রকম বিশৃংখলা ছাড়াই বেলা সাড়ে ৩টায় সিমেন্ট কোম্পানীর ঘাটে(ঠাকুর ঘাটা) নেয়া হয় এবং সিদুর দান শেষে সন্ধা সাড়ে ৫ টায় ট্রলার যোগে প্রতিমা বিসর্জন দেয়া হয়। একই সময়ে গিলাতলা মধ্যপাড়া ভাটার ঘাটে পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মহাদেব বিশ্বাস, পলাশ মজুমদার,সুভাষদত্ত, কমোলেশ মজুমদার, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, গৌরাঙ্গ,তনু দাশ, অসিম, অন্তু সহ স্থানীয় শারদীয় দূর্গোৎসবের ভক্তবৃন্দ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে খানজাহান আলী থানা যুবদলের প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে খানজাহান আলী থানা যুবদলের এক প্রস্তুতি সভা ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয় ২৬ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন থানা যুবদল নেতা মোল্যা সোলায়মান হোসেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু। সভায় বক্তৃতা করেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি নেহিবুল হাসান নেহিম, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, যুগ্ম সম্পাদক এমএম জসিম, সম্পাদক ডেবিট,সহ সম্পাদক সুমন, থান যুবদলনেতা মাসুম খান, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম, শামিম আহম্মদ, সাহাদাৎ হোসেন সাজু, এনামুল হোসেন, হাসান, জিয়া, রবিউল ইসলাম, মারুফ হাওলাদার, বাবু, সহিদুল ইসলাম সোহেল, হাসান, জাহিদুল, বাপ্পি, বিপ্লব, সিয়াম, মলেমান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক পূর্ণ ভাবে সফল করার আহবান জানান ।
সাতবাড়িয়া ইউনিয়নের সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মিল্টনের পুজা মন্ডপ পরিদর্শন
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান মিল্টন ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। সাবেক কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম এরশাদ আলীর ছেলে মো. মিজানুর রহমান মিল্টন রবিবার সাতবাড়িয়া ইউনিয়নের চালিতাবাড়িয়া পুজা মন্ডপ, কোমরপোল, কড়িয়াখালি, সাতবাড়িয়া, মির্জানগর, জাহানপুর, ভালুকঘর সহ ৯টি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি পুজা মন্ডপ পরিদর্শন কালে তার ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করেন। পুজা মন্ডপ পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম গাজী, মিজানুর রহমান, নুরুননবী, ছাত্রলীগ নেতা শাহিন রেজা লিখন, সোহাগ হোসেন, আব্দুল্লাহ ও ইদ্রিস আলী প্রমুখ।
চড়ুই পাখির সময় চক্রের বর্ষ পরিক্রমায় দেবহাটা থেকে বিলুপ্তপ্রায়
কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি:
আমাদের চারপাশের পরিবেশে ছোট-বড় নানা প্রজাতির পাখি আমরা দেখতে পায়। এদের মধ্যে মানুষের সান্নিধ্যে থাকতে যে পাখি সবচেয়ে বেশী পছন্দ করে সেটি হচ্ছে চড়–ই। চড়–ই পাখি আকারে অনেক ছোট। এদের গায়ের রং খয়েরী। এরা অফিস বা বাড়ীর দেওয়ালের ফাঁকফোকরে বাঁসা বেধে থাকতে ভালোবাসে। তাই কবি রজনীকান্ত সেনের কালজয়ী কবিতা ‘‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্রলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে”। এই কবিতার কারণে সবার কাছে আজো অতি পরিচিত চড়ুই পাখি ও তার বাসা। কিন্তু কবিতা প্রতিনিয়ত মানুষের মুখে মুখে উচ্চারিত হলেও সময় চক্রের বর্ষ পরিক্রমায় দেবহাটা সহ আশেপাশের উপজেলা থেকেও দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সেই সুপরিচিত চড়–ই পাখি। সচরাচার আর দেখা যায়না চড়–ই পাখি ও তার বাসা। বাড়ীর আশপাশে এক গাছ থেকে অন্য গাছে, ঝোপ-ঝাড়ে, অফিস বা বাড়ীর ছাদে চড়–ই পাখির ছুটে চলা এখন আর চোখে পড়ে না। আবহমান বাংলার শোভন হচ্ছে সামাজিক বন্ধনের চড়–ই পাখি। চড়–ই পাখি ও তার বাসার সঙ্গে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির স্মৃতি জড়িয়ে রয়েছে। এরা দলবেঁধে বিচরণ করতে ভালোবাসে।
এবং আহারের পর একসঙ্গে বসে কিচির-মিচির শব্দে চরিপাশ মুখোরিত করে তোলে। চড়–ই পাখি দল বেঁধে অফিস বা ঘরবাড়ীর দেওয়ালে এবং বড় গাছের গর্তে বাসা বাঁধে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সময়ে চড়–ই পাখিদের আগের মত ঝাঁকবেঁধে যেখানে সেখানে থাকতে বা চলতে দেখা যায়না।
শোনাও যায়না সন্ধাবেলা তাদের কিচির-মিচির শব্দ। একটি সময় গ্রাম-গঞ্জে বাড়ীর উঠান, ঘরের কোণে, বারান্দায় চড়–ইয়ের উপস্থিতি ছিল খুবই স্বাভাবিক। চড়–ইয়ের ডাকে সকাল শুরু হতো। আবার সন্ধায় চড়–ইয়ের ডাকে কৃষকেরা মাঠ থেকে বাড়ী ফেরার আনন্দ পেতো। কিন্তু সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের গ্রাম-বাংলা থেকে শূন্য হয়ে যাচ্ছে দেশীয় এসব পাখি। তবে আমাদের অতি পরিচিত চড়–ইসহ নানা প্রজাতির দেশীয় পাখি এখনো গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা গেলেও তা সামান্য।
যে পাখি সবসময় মানুষের সান্নিদ্ধে থাকতে দেখা যেত। মাটিতে লাফিয়ে লাফিয়ে খাদ্য সংগ্রহ করতো হাজার বছরের সেই পাখি কালের পরিক্রমায় আজ প্রায় বিলুপ্তির পথে। তাই গৃহস্থালি নামে খ্যাত সেই চড়–ই পাখির কিচির-মিচির শব্দ এখন আর শোনা যায়না বললেই চলে।
এই চড়–ই পাখির হ্রাসের অন্যতম কারণ হচ্ছে- নিয়ন্ত্রণহীন রাসায়নিক দ্রব্যের ব্যবহার। ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে ফসল বাঁচাতে কৃষকরা কীটনাশক ব্যবহার করে। আর চড়–ই পাখির প্রধান খাদ্য ছোট-ছোট পোকামাকড়, সরিষা দানা, ঘাসের বিচি ও চাউলের কুঁড়ো। তাই কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে এসব পোকামাকড় খেয়ে তারা আজ প্রায় বিলুপ্তির পথে। চড়–ই পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরা কৃষিকদের ক্ষেতের মারাত্মক ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। গাছের পাতা ধ্বংসকারী পোকামাকড় খেয়ে গাছকে সতেজ রাখে এবং গাছের ডালে বসে গাছের সৌন্দর্য্য বৃদ্ধি করে। দেবহাটা প্রেসকাবের সভাপতি আবদুর রব লিটু বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সাধারণ মানুষের অবহেলা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে আমদের সবুজ বৃক্ষ। নির্বিচারে বৃক্ষ নিধনের মাধ্যমে পাখিদের আবাসস্থান ধ্বংস এবং বিভিন্ন ফসলের ক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগের প্রভাবে দিনদিন হারিয়ে যাচ্ছে চিরচেনা এ সব দেশীয় পাখিগুলো।
ফকিরহাটে জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নের্তৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। রবিবার মহা-নবমির দিন সন্ধ্যায় তিনি ফকিরহাট উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের জন্য আহব্বান জানান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম ও বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। তিনি মানসা কালী মন্দিরের দূর্গা মন্দির, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের দূর্গা মন্দির, আট্টাকী শ্রী শ্রী শীতলা মন্দিরের দূর্গা মন্দির, বেতাগা মোমতলা দুর্গা মন্দির ও বেতাগা বাজার দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
ফুলতলায় পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু
ফুলতলা প্রতিনিধি
পুকুরের পানিতে ডুবে আব্দুল হাকিম গাজী নামে আড়াই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকাল ৩টায় ফুলতলার বাড্ডাগাতী গ্রামে। সে ঐ গ্রামের মোঃ নাসের গাজীর পুত্র। বাড়ির সবাই পারিবারিক কাজে ব্যস্ত থাকায় সবার অলক্ষে শিশুটি খেলতে খেলতে ঘরের পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘসময় তাকে না দেখতে পেয়ে খুজা খুজি শুরু হয়। পরে পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অগ্রপথিক সাচিয়াদহের বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রপথিক সাচিয়াদহ’ এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার খুলনা তেরখাদার সাচিয়াদহ গ্রামের কালীমন্দির প্রাঙ্গণে গ্রামের ২১টি অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইংল্যান্ড ইউনিভর্সিটি অব গ্লোস্টারশায়ার এর গেস্ট লেকচারার ড. লিটন বিশ্বাস, উপদেষ্টা ব্যবসায়ী নবেন্দু বিশ্বাস, সভাপতি কেএমপির এসআই মিলন টিকাদার, সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব বিশ্বাস, সহ-সভাপতি প্রভাষক রাজেশ টিকাদার, সহ-সভাপতি মিঠুন বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য উত্তম কুমার ঢালী, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘরামী, কোষাধ্যক্ষ অমিত বিশ্বাস, বিকাশ মন্ডল, সৌরভ বিশ্বাস, রাজীব টিকাদার, লিপ্টন বিশ্বাস, শংকর মন্ডল, নিশিকান্ত বিশ্বাস, প্রশান্ত বালা, নবজিৎ বিশ্বাস, নিতিশ বিশ্বাস ও সোহাগ বিশ্বাস।
উল্লেখ্য, “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক সেচ্চাসেবী সংগঠন এলাকার ১৯ জন তরুণ যুবকদের উদ্যেগে গঠিত। সংগঠনের সদস্যদের মাধ্যমে অনেক সামাজিক উন্নয়নমূলক কর্মকা- করছে করোনা কালে অসচ্ছল পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি তুলে দিয়েছে, মুজিবশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু বিষ্ণুপদ পালের উপস্থিতিতে স্কুল কেন্দ্রিক ফলোজ, বনোজ, ঔষধি বৃক্ষ রোপন করেছে, বিশ্ব শান্তির জন্য কালীবাড়ি প্রার্থনা সভা করেছে, করোনা ও ডেঙ্গু বিষয়ক প্রচারণা, মাইকিং, লিফলেট বিতরণ ও ব্যনারের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলে এবং কামারোল সার্বজনীন মহাশ্মাশানের নিরাপত্তা উন্নয়নকল্পে ১০০ সুপারি গাছসহ ফলজ ও বনজ বৃক্ষ রোপন ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিগণ ও ব্যক্তিবর্গ অগ্রপথিক সাচিয়াদহের সার্বিক উন্নতি ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কামনা করে।
খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ওয়ার্কাসপ মালিক সমিতির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ওয়ার্কাসপ মালিক সমিতির সদস্য মো. সাগর হোসেনের পিতা মো. রওশন জামিল’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি হাজী জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক সচীন সাহাসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য তিনি শুক্রবার ইন্তেকাল করেন।
রবীন্দ্রনাথ ভৌামিক স্মৃতি সার্বজনীন মিনি দুর্গাপূজা সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
নগরীর সাহেবেরে কবরখানা মুুড়িপট্টি রবীন্দ্রনাথ ভৌামিক স্মৃতি সার্বজনীন মিনি দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এ বছর ১২তম পূজা অনুষ্ঠিত হলো। পরিচালনায় ছিলেন তাপস কুমার ভৌমিক। সোববার সকালে ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, তুলসী রানী সরকার, বিষ্ণুপদ সরকার, বিপ্লব ভৌমিক, তরুন ভৌমিক, জল্পনা রানী সরকার জলি, পূর্নীমা রানী সরকার, তুৃষার ভৌমিক, শংকর ঘোষ, উজ্জল ব্যানার্জী ও সুনীল মিত্র মন্ডপ পরিদর্শণ করেন এবং তাদের ব্যবস্থানা দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর শেষ হয়।
ঝিনাইদহে দুসময়ে একজন মানবিক আনসার উজ্জল
ঝিনাইদহ প্রতিনিধি
দিন নেই, রাত নেই। সারাক্ষণই ছুটে বেড়াচ্ছেন তিনি। মানুষের জন্য অকাতরে কাজ করে যাচ্ছেন আনসার সদস্য উজ্জল। নিজের ওপর অর্পিত দায়িত্ব শেষ করে ঘরে ফেরেন না, ছুটে যান মানুষের কাছে। কার কী সমস্যা, খুঁজে বের করেন। তারপর নিজের মতো করে দেন সমাধান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ সদর ৯নং ওয়ার্ডে দলপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। করোনায় সারাদেশ যখন মুখথুবড়ে পড়েছে, তখন তার দায়িত্ব যেনো বেড়ে গেছে। মানুষ যখন খাবারের জন্য রাস্তায় বেরিয়ে আসছে, তখন মানিকতার দ্বায়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন মানবিক আনসার উজ্জল। তিনি বলেন, আমার এলাকা থেকে প্রতিদিন বেশ কিছু মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনেক সময় দেখা যায়, যে পরিমাণ খাদ্য সামগ্রী, তার চাইতেও বেশি মানুষ খাবারের জন্য অপেক্ষা করছেন। কেউ হয়তো লজ্জায় মুখ ফুটে ক্ষুধার কথা জানাতে পারছেন না। এমন চিত্র দেখে থেমে থাকা যায় না। মানবিক দায়বদ্ধতা থেকেই তাদের পাশে দাঁড়াই। নিজ পকেট থেকে হলেও তাদের জন্য খাবার ব্যবস্থা করি। শুধু তা-ই নয়, লকডাউনে থাকা বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়াসহ নানা মানবিক কাজে সবার আগে পাওয়া যায় উজ্জলকে। নিজ এলাকার তরুণদরে নিয়ে গঠিত “সঙ্গী সমাজকল্যাণ সংস্থার” অর্থায়ানে একধিকবার সুরক্ষাসামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লাভস, লিফলেট বিতরণ করেছেন।











































