Home খেলাধুলা ক্রিকেট বোর্ডের অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত শুরু হচ্ছে

ক্রিকেট বোর্ডের অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত শুরু হচ্ছে

5

র্স্পোটস ডেস্ক।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিনে অবৈধ নিয়োগের মাধ্যমে যারা সুযোগ-সুবিধা নিয়েছেন তদন্ত করে সেগুলো সামনে নিয়ে আসার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রোববার সংসদ অধিবেশনে এমনটি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে যারা দলীয় সুযোগ-সুবিধার মাধ্যমে ক্রিকেট বোর্ডে অবৈধ নিয়োগ হয়েছে, সে সব আমরা দ্রুতই তদন্ত কমিটি করে কারা জড়িত ছিল, ইনশা আল্লাহ জাতির সামনে নিয়ে আসব।

সংসদ অধিবেশনে আজ রবিবার (২৯ মার্চ) প্রশ্নোত্তর পর্বে আমিনুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে ২০০৮ সাল থেকে ক্রিকেট বোর্ডসহ দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে স্থবিরতা নিয়ে এসেছিল এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেভাবে ধ্বংসের পথে চলে গেছে, সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণমুক্ত, রাজনীতিকরণমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জিজ্ঞেস করেন, বিসিবি নিয়ে কী ভাবছেন। উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণ করতে একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপকর্ম করেছেন। দায়িত্ব নেওয়ার পরে এই বোর্ডের যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, সেই সকল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশা আল্লাহ।

তিনি আরও জানান, আমাদের সবশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমাদের যে দুদকের মহাপরিচালক রয়েছেন, তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত বা কিছু থাকলে যেন আমাদের জানান এবং সেগুলো যেন জাতির সামনে উপস্থাপন করা হয়।