স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত আসলাম শিকদারের মালিকানাধীন “শিকদার ফিলিং স্টেশন” থেকে গভীর রাতে জ্বালানি তেল সরানোর অভিযোগ উঠেছে।
জানা গেছে, শনিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার পর থেকে ফিলিং স্টেশনটি থেকে ড্রাম ড্রাম করে তেল সরিয়ে অন্যত্র রাখা হয়।
এ সময় স্টেশনের সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। তেল সরানোর ভিডিওচিত্র সংরক্ষিত রয়েছে দৈনিক খুলনাঞ্চল-এর কাছে। ভিডিওতে তেল সরানোর দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে অভিযোগের বিষয়ে আসলাম শিকদারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।









































