Home আঞ্চলিক মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে খুলনা বিএনপির আলোচনা সভা আজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে খুলনা বিএনপির আলোচনা সভা আজ

14

প্রধান অতিথি আজিজুল বারী হেলাল এমপি

।। খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আজ (২৬ মার্চ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গ্রহণ করা কর্মসূচির মধ্যে রয়েছে—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে গল্লামারি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৩টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে আলোচনা সভা।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, প্রধান আলোচক থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাছুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হারুনুর রশিদ, ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি ডা. মোস্তফা কামাল, খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু এবং খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।

সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। বিএনপি নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি ও আলোচনা সভায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।