আন্তর্জাতিক ডেস্ক।।
যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের অংশ করতে বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
আজ বুধবার কলকাতায় বিজেপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দিয়েছেন শমীক ভট্টাচার্য। এ সময় তার পাশে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যতই চেষ্টা করুক, বাবরি মসজিদ আমরা বানাতে দেব না।’
তিনি বলেন, ‘বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন। যশোর, খুলনাকে ভারতে শামিল করুন।’











































