ঢাকা অফিস।।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও তিনি বিশ্রামের সুযোগ নেননি। পরিবারকে সময় দেওয়ার পরিবর্তে দেশ ও জাতির সেবায় নিজেকে সঁপে দিয়েছেন তিনি। তার এই বিরামহীন কর্মতৎপরতা ও আন্তরিকতা সরকারি আমলা থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান এক মুহূর্তের জন্য থেমে নেই। এমনকি সরকারি ছুটির দিনগুলোতেও তিনি নিয়মিত অফিস করছেন। তার এই ‘ওয়ার্কহোলিক’ বা কর্মপাগল মানসিকতা সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে ব্যাপক পরিবর্তন এনেছে। আগে যেখানে ছুটির দিনে স্থবিরতা বিরাজ করত, সেখানে এখন প্রধানমন্ত্রীকে অনুসরণ করে পদস্থ আমলা ও কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। প্রশাসনের এই গতিশীলতা রাষ্ট্রের কাজে এক নতুন প্রাণশক্তি যোগ করেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের সময়কার ফ্যাসিস্ট হাসিনার সেই তথাকথিত ‘স্বজন হারানোর গালগল্প’ বা বিরোধী দলের প্রতি ‘উদ্ভট সমালোচনা’র সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন তারেক রহমান। ভাষণে চটকদার কোনো রেসিপি বা অপ্রাসঙ্গিক কথা নয়, বরং তার কাজই এখন কথা বলছে। সম্প্রতি দেশব্যাপী শুরু হওয়া ‘খাল খনন কর্মসূচি’র উদ্বোধন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ব্যবস্থাপনায় কিছু ছোটখাটো ত্রুটি থাকলেও, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আন্তরিকতা সব সমালোচনাকে ছাপিয়ে গেছে। যা তিনি বলছেন, সেটিই বাস্তবায়ন করে দেখাচ্ছেন।
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তার মানবিক সত্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রতিক্রিয়ায়। ঈদের ছুটিতে ঘটা দুর্ঘটনায় হতাহতদের প্রতি তিনি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। অতীতে এমন রাষ্ট্রীয় শোক ও সহমর্মিতার নজির খুব একটা দেখা না গেলেও, তারেক রহমানের এই পদক্ষেপ তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে।
বর্তমান অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতি ও চলমান যুদ্ধাবস্থার কারণে সারা বিশ্ব যখন অর্থনৈতিক সংকটে জর্জরিত, বাংলাদেশও তার বাইরে নয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে এই সংকট মোকাবিলা করছে দেশ। বিশেষ করে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন তা প্রশংসনীয়।
পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানির দাম বাংলাদেশের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও, প্রধানমন্ত্রী দেশের জনগণের কষ্ট লাঘবে দাম বাড়তে দেননি। বৈশ্বিক চাপ সত্ত্বেও আপ্রাণ প্রচেষ্টায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
জনসাধারণের অভিমত, তারেক রহমানের এই বিরামহীন কর্মব্যস্ততা ও দায়িত্ববোধ দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এমন আন্তরিকতা ও জবাবদিহিতা অব্যাহত থাকলে বাংলাদেশ দ্রুতই একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেও তারেক রহমান যেভাবে বিরামহীন কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। ঈদের ছুটিতেও পরিবারকে সময় না দিয়ে দেশের জন্য অফিস করা—এমন ডেডিকেশন আগে দেখিনি। উনার এই সিরিয়াসনেস দেখে আমলারাও এখন ঠিকমতো কাজ করতে বাধ্য হচ্ছেন। আশা করি, কথার চেয়ে কাজের এই সংস্কৃতি সামনেও বজায় থাকবে। শুভকামনা প্রধানমন্ত্রী!”
আরেকজন লিখেছেন, “সারা বিশ্বে যেখানে যুদ্ধের কারণে হাহাকার, সেখানে পাশের দেশের তুলনায় আমাদের দেশে জ্বালানির দাম ১৫% কম রাখা সাহসের কাজ। প্রধানমন্ত্রী নিজে কষ্ট সয়ে হলেও দেশের মানুষের ওপর চাপ বাড়তে দিচ্ছেন না, এটাই তো আসল জনবান্ধব নেতার পরিচয়। খাল খনন কর্মসূচির মতো মাঠপর্যায়ের কাজগুলো সঠিকভাবে তদারকি করলে দেশ সত্যিই বদলে যাবে।”











































