Home আঞ্চলিক কেএমপি ডিবির অভিযানে খালিশপুরের মামলার আসামি গ্রেফতার

কেএমপি ডিবির অভিযানে খালিশপুরের মামলার আসামি গ্রেফতার

281


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে খালিশপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি মোঃ রনি ওরফে খুনে রনি (৪২) গ্রেফতার হয়েছেন।

গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি ডিবির একটি দল অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন রাজধানী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনি খালিশপুর থানার মামলা নং-১২, তারিখ ২২ মার্চ ২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার পলাতক আসামি ছিলেন।

গ্রেফতারকৃতের পিতার নাম বিপ্লবুর রহমান কুদ্দুস। তার বাড়ি খালিশপুর থানার পাকা কলোনী, ক্রিসেন্ট মিল এলাকায়।

ডিবি সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১২ সালের একটি মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/৩২৪/৩৬৪-ক/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা এবং ২০২২ সালের আরেকটি মামলায় ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪২৭/৪৩৬/৩৭৯/১১৪/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।