Home খেলাধুলা মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি

মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি

5

স্পোর্টস ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন ব্লেসিং মুজারাবানি। শুক্রবার তাকে দলে নেয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। অথচ এ জিম্বাবুইয়ান পেসারের খেলার কথা ছিল পাকিস্তান সুপার লীগে (পিএসএল)। বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের খবর, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি।


পিএসএলে গত মাসে অনুষ্ঠিত নিলামে অবিক্রীত ছিলেন ২৯ বছর বয়সী মুজারাবানি। তবে ক্যারিবিয়ান পেসার শামার জোসেফকে ছেড়ে দেয়ায় তার জায়গায় সরাসরি মুজারাবানিকে সই করায় ইসলামাবাদ ইউনাইটেড। অথচ সেই জিম্বাবুইয়ান পেসার এখন বর্তমান ও তিনবারের চ্যাম্পিয়নদের দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইএসপিএনক্রিকইনফো জানায়, ইসলামাবাদ থেকে সরে দাঁড়ানোর কথা ফ্র্যাঞ্চাইজিটিকে জানিয়েছেন মুজারাবানি। আর তাতেই চটেছে পিসিবি। ১ কোটি ১০ লাখ রুপিতে এ ডানহাতি পেসারকে দলে টানে ইসলামবাদ। জিও সুপার জানায়, আইপিএলে খেলতেই পিএসএলের চুক্তি ছেড়েছেন তিনি। এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানাতে আইনি পথে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে পিসিবি।