Home আন্তর্জাতিক ছাত্রদের নেতৃত্বে ফের বিক্ষোভে উত্তাল ইরান

ছাত্রদের নেতৃত্বে ফের বিক্ষোভে উত্তাল ইরান

8


অিনলাইন ডেস্ক।।

প্রাণঘাতী দমন অভিযানের পর প্রথমবারের মতো বড় পরিসরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শনিবার রাজধানী তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের দৃশ্য বিবিসি যাচাই করেছে। পরে সেখানে সরকারপন্থিদের সঙ্গে তাদের ধস্তাধস্তি করতে দেখা যায়। তেহরানের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। গত মাসে কর্তৃপক্ষের হাতে নিহত হাজারো মানুষের স্মরণে শিক্ষার্থীরা সমবেত হন। এটি এমন সময়ে ঘটছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছে সামরিক উপস্থিতি জোরদার করছে; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা সন্দেহ করছে, ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে, যা ইরান সবসময় অস্বীকার করে এসেছে।

সুইজারল্যান্ডে গত মার্কিন ও ইরানি কর্মকর্তারা বৈঠক করেন এবং জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। কিন্তু এই অগ্রগতির খবর থাকা সত্ত্বেও ট্রাম্প পরে বলেন, সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে কিনা। নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। মার্কিন এই নেতা অতীতে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। এক পর্যায়ে তিনি তাদের উৎসাহিত করে বলেছিলেন, সহায়তা পথে রয়েছে।

বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায়, শনিবার নতুন সেমিস্টারের শুরুতে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে শত শত বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিল করছে।

সমাবেশে জনতা ‘স্বৈরাচারের মৃত্যু’, যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ইঙ্গিত এবং অন্য সরকারবিরোধী সেøাগানও দেয় তারা।

ভিডিওর শুরুতে কাছাকাছি স্থানে সরকারপন্থি একটি পাল্টা সমাবেশে সমর্থকদেরও দেখা যায়। তাদের অনেকের হাতে ছিল জাতীয় ইরানি পতাকা। পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

রাজধানীর শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ছবি যাচাই করে প্রকাশ করা হয়। বিবিসি তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়, আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে সরকারবিরোধী সেøাগান দেওয়ার ভিডিও যাচাই করেছে।

উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে স্থানীয় শিক্ষার্থীরা ‘স্বাধীনতা, স্বাধীনতা’ এবং ‘শিক্ষার্থীরা, তোমাদের অধিকারের জন্য লড়াইয়ে শামিল হও’ সেøাগান দিয়েছেন বলে জানা গেছে।

কোনো বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রবিবারও বিক্ষোভ অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

জানুয়ারির বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে এবং তা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় আন্দোলনে রূপ নেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি-হরানা জানিয়েছে, ওই দফায় অন্তত ৭ হাজার ১৫ জন নিহত হয়। এর মধ্যে ৬ হাজার ৫০৮ জন বিক্ষোভকারী, ২২৬ শিশু এবং ২১৪ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিসংখ্যান হালনাগাদ করা হয়েছে। হরানা আরও জানিয়েছে, আরও ১১ হাজার ৭৪৪টি মৃত্যুর প্রতিবেদন তারা তদন্ত করছে।

ইরানি কর্তৃপক্ষ গত মাসের শেষ দিকে জানিয়েছে, ৩ হাজার ১০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে তাদের দাবি, অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা ‘দাঙ্গাবাজদের’ হামলায় নিহত পথচারী।

ট্রাম্পের হুমকি সামনে রেখে ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি অব্যাহত রেখেছে।

গত শনিবার মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, ওয়াশিংটনের সামরিক শক্তি বৃদ্ধির মুখেও কেন ইরান ‘আত্মসমর্পণ’ করেনিÑ এ বিষয়ে ট্রাম্প প্রশ্ন তুলছেন। উইটকফ ফক্স নিউজকে বলেন, প্রেসিডেন্ট সমঝোতায় ব্যর্থ হলে কঠোর পরিণতির বিষয়ে সতর্ক করার পর ইরানের অবস্থান নিয়ে তিনি কৌতূহলী। তিনি বলেন, আমি ‘হতাশ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি বোঝেন তার হাতে অনেক বিকল্প আছে, কিন্তু তিনি কৌতূহলী; কেন তারা আমি ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কিন্তু কেন তারা আত্মসমর্পণ করেনি। নির্বাসিত বিরোধী পক্ষ দৃঢ়ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার হুমকি বাস্তবায়ন করে হামলা চালানোর আহ্বান জানাচ্ছে। বর্তমান কঠোরপন্থি সরকারের দ্রুত পতনের আশায়। কিন্তু অন্যান্য বিরোধী গোষ্ঠী বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করছে। বিরোধী দুই পক্ষ সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণায় জড়িত, ইরানের জনগণ আসলে কী চায়, তা নিয়ে পরস্পরবিরোধী বয়ান জোরদার করার চেষ্টা করছে।