Home আঞ্চলিক বাগেরহাটে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে অভ্যর্থনা

বাগেরহাটে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে অভ্যর্থনা

16


বাগেরহাট প্রতিনিধি
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের পর গতকাল তার নিজ এলাকা রামপালে এলে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেন। প্রতিমন্ত্রীকে তারা ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। শেখ ফরিদুল ইসলাম এ সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন ও ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেন। তিনি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নির্বাচিত হন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, কোনো প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপির কাউকে ছাড় দেয়া হবে না। এলাকার উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক কাজ করবো। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমিও আপনাদের সুখ-দুঃখের সাথী হবো। এরপর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পারিবারিক কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর তিনি নিজ গ্রাম বড়দিয়ার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।