Home আঞ্চলিক শরণখোলায় ভারী বর্ষণ; ধসে গেছে আঞ্চলিক মহাসড়ক

শরণখোলায় ভারী বর্ষণ; ধসে গেছে আঞ্চলিক মহাসড়ক

15

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ২১অক্টোবর (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে শুরু হওয়া প্রবল ও ভারী বর্ষণে শরণখোলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ধসে গেছে রায়েন্দা পাঁচরাস্তা এলাকায় শরণখোলা মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রায়েন্দা ব্রীজ সংলগ্ন এলাকার একটা অংশ। ঝুঁিকর মধ্যে পড়েছে যানবাহন চলাচল।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত খবরে জানা যায়, ভারী বৃষ্টিপাতে উপজেলার সাউথখালী, ধানসাগর খোন্তাকাটা এবং রায়েন্দা ইউনিয়নের মাঠঘাট পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে অনেক মাছের পুকুর এবং সবজি ক্ষেত। উপজেলা সদর রায়েন্দা বাজারের খাদ্যগুদাম এলাকা সহ বাজার সংলগ্ন এলাকার অধিকাংশ গ্রামগুলোর মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক বাসাবাড়ীতে পানি ঢুকে পড়েছে। বাসায় পানি ওঠায় দুপুরে রান্না করতে পারেনি অনেক পরিবার।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, জলাবদ্ধ এলাকা থেকে দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।