Home আঞ্চলিক মোংলা পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতিকে টাকাসহ আটক, জরিমানা দিয়ে মুক্ত

মোংলা পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতিকে টাকাসহ আটক, জরিমানা দিয়ে মুক্ত

12

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলা পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনকে নগদ টাকাসহ প্রশাসনের হাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হলে তিনি মুক্তি পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরবর্তীতে দায় স্বীকার ও নির্ধারিত জরিমানা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে এবং টাকার উৎস কী—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।