Home আঞ্চলিক অস্তিত্ব সংকটে দেশের ঐতিহ্যবাহী বারাকপুর পানের হাট

অস্তিত্ব সংকটে দেশের ঐতিহ্যবাহী বারাকপুর পানের হাট

13
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;


মো. সোহাগ বিশ্বাস, দিঘলিয়া
দেশের পানের বাজারে ‘ঝাল পান’ এক অনন্য নাম এবং এই বিখ্যাত পানের অন্যতম প্রধান উৎপাদনস্থল বারাকপুর ইউনিয়ন ও বিক্রয়কেন্দ্র হলো খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী বারাকপুর বাজার, যা আগে ‘সন্ন্যাসীর হাট’ নামে পরিচিত ছিল।যেখানে প্রত্যেকদিন পান এবং পান চাষের সাথে সংশ্লিষ্ট উলু,খাইসে, সুপারি ইত্যাদির হাট বসে। এখানকার উৎপাদিত বিশেষ জাতের ঝাল পান কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। প্রতিদিন এই হাট থেকে সাতক্ষীরা, বাগেরহাট, ঢাকা, গাজীপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পানের বড় বড় চালান যায়। এখানে প্রত্যেকদিন আনুমানিক গড়ে ৩ থেকে ৫ লক্ষ টাকা কেনাবেচা হয়। তবে পর্যাপ্ত জায়গার অভাব, অনুন্নত যাতায়াত ব্যবস্থা এবং প্রশাসনিক অবহেলার কারণে এই ঐতিহ্যবাহী হাটটি আজ অস্তিত্ব সংকটে ভুগছে।
সরেজমিনে বাজার পরিদর্শনে গেলে ভুক্তভোগী পানচাষী জয়ন্ত কুমার দে ও সিরাজ গাজী সহ অন্যান্য চাষীরা ক্ষোভের সাথে জানান, বাজারে পানের জন্য নির্ধারিত কোনো স্থায়ী জায়গা নেই তাই মাছ বাজার ও তার পার্শ্ববর্তি খোলা ও অবিন্যস্ত নোংরা জায়গায় মিলছে পানের হাট। মাছের বাজারের নোংরা ও সংকীর্ণ পরিবেশেই তাদের পান নিয়ে বসতে হয়। জায়গার অভাবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় কখন অন্য কেউ বিক্রি শেষ করে জায়গা ছাড়বেন, দীর্ঘ সময় এভাবে দাঁড়িয়ে থাকায় তারা অনেক সময় ন্যায্য দাম থেকেও বঞ্চিত হন। এই অব্যবস্থাপনার কারণে অনেক চাষী এখন বাধ্য হয়ে অন্যান্য বাজারে চলে যাচ্ছেন,ইতিমধ্যে পার্শ্ববর্তি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে নতুন একটা হাট মিলেছে বলে জানা যায়। উল্লেখ্য একই চান্দিতে বা শেডে দিনের শুরুতে ভোর বেলায় মাছের আড়ৎ বা পাইকারি মাছের দোকান পরিচালিত হয় এরপর সকাল আটটা বাজতে বাজতে খুচরা মাছ বিক্রেতারা উপস্থিত হন পাইকারি মাছ বিক্রেতাদের সরিয়ে দোকান সাজানোর জন্য এরপর সাড়ে এগারোটা বারোটা বাজতে বাজতে পান চাষিরা ভীর জমান পান বিক্রি করার জন্য তাতে করে খুচরা মাছ বিক্রেতারা জায়গা ছেড়ে সরে যেতে বাধ্য হন।এটাই বারাকপুর মাছ বাজারের প্রতিদিনের চিত্র।
পাইকারী পান ক্রেতা মিল্টন দত্ত জানান, পান একটি সংবেদনশীল খাদ্যপণ্য যা মানুষ সরাসরি কাঁচা খায়। কিন্তু মাছ বাজারের নোংরা পরিবেশে রাখায় পানে বিভিন্ন প্রকার রোগ-জীবাণু ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। শুধু জায়গা নয়, যাতায়াত ও অবকাঠামোগত সমস্যাও প্রকট। কোন সেতু না থাকায় নৌকা/ ট্রলারে করে পানের গাদি বা বোঝা নদি পার করে নিয়ে ট্রাকে লোড করতে হয় যেহেতু দিঘলিয়া উপজেলা চারিদিকে নদী বেষ্টিত একটি অঞ্চল,এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া পান বাজারের রাস্তা অত্যন্ত অপ্রশস্ত এবং পান কিনে নিরাপদ স্থানে মজুদ করার মতো কোনো আধুনিক শেড নেই। রোদ-বৃষ্টিতে পান নষ্ট হওয়ার পাশাপাশি চুরির আতঙ্কেও থাকতে হয় বলে জানান তিনি । ক্রেতারা অবিলম্বে রাস্তা প্রশস্তকরণ ও পানের জন্য আলাদা শেড নির্মাণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে বাজার উন্নয়নের জন্য বড় অংকের বরাদ্দ এলেও রাজনৈতিক দুর্নীতির কারণে তা বারাকপুর বাজারে বাস্তবায়িত হয়নি যা পরে গাজীহাট ইউনিয়নে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। স্থানীয় আওয়ামী লীগের একটি প্রভাবশালী চক্রের প্রভাবে এই বঞ্চনা করা হয়েছে বলে সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ।
এতে সীমাহীন ক্ষতির মুখে পরছে স্থানীয় অর্থনীতি, চাষীরা বাজারে পান বিক্রি করে ফেরার পথে স্থানীয় দোকানপাট থেকে কেনাকাটা করেন। কিন্তু চাষীরা বাজারের অব্যবস্থাপনার কারণে অন্য বাজারে চলে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাইকাররা পর্যাপ্ত সুবিধা না পেলে ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী হাটটি এলাকা থেকে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা দিঘলিয়া উপজেলার সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় হুমকি।
এলাকাবাসীর দাবি, দিঘলিয়া উপজেলা প্রশাসন যেন অনতিবিলম্বে বারাকপুর বাজারের সংকীর্ণতা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। নতুন বরাদ্দ প্রদান, ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা এবং পানের জন্য একটি আধুনিক ও স্থায়ী বিক্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে এই রপ্তানিযোগ্য পণ্য ও এর সাথে জড়িত হাজারো মানুষের জীবিকা রক্ষা করা এখন সময়ের দাবি।