স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধিন বাদঘাটা গ্রামে ইব্রাহিম খলিলের ৩৬ বিঘার মৎস ঘেরে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা আগ্নেয়অস্ত্র দিয়ে ফাঁকা বিষ্ফোরণ ঘটিয়ে হুমকির ঘটনা ঘটেছে। গত ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় ঘের মালিক মো. ইব্রাহিম খলিল খুলনা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধিন বাদঘাটা গ্রামের জি এম আব্দুল কাদেরের ছেলে মো. ইব্রাহিম খলিলের কৈখালী ইউনিয়নের পরানপুর মৌজায় ৩৬ বিঘার মৎস ঘের রয়েছে। তিনি দু’দাগে ১.৯৩ একর এবং ১.৫২ একর জমি একসনা ইজারা নিয়ে সম্পত্তি সংলগ্ন ৯ একর জমি ভূমি মালিকদের নিকট হইতে বাৎসরিক লীজ গ্রহণ করে প্রায় ১২ একর জমি দীর্ঘ ৩৬ বৎসর যাবৎ নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশ সরকারকে যাবতীয় ভ্যাট ট্যাক্স প্রদান পূর্বক ভোগ দখলে থেকে মৎস্য চাষ করে আসছেন।
কিন্তু গত ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে মেন্দিনগর গ্রামের মৃত. সিদ্দিক গাজীর ছেলে শাহ আলম (৪২), শিবচন্দ্রপুর গ্রামের মৃত. আশরাদ গাজীর ছেলে শরিফ গাজী (৪০), আবু হায়াতের ছেলে সাদ্দাম হোসেন (২৭), মো. ইয়াকুবের ছেলে মো. রহিম (২৫) ও জুম্মান শেখের ছেলে করিম শেখ (২২) এবং নৈকাটি গ্রামের এন্তাজ আলী মোড়লের ছেলে মো. হাফিজুর (২৮)সহ অজ্ঞাত ১০/১৫ জন হাতে বিভিন্ন দেশী-বিদেশি আগ্নেয় অস্ত্র ও লোহার শাপল, গেছো দা লয়ে আমার মৎস্য ঘেরে আসিয়া অস্ত্র উচিয়ে আমাকে হুমকি প্রদান করে বলে এ বছর থেকে মৎস্য ঘেরে মৎস্য চাষের উদ্দেশ্যে পানি উত্তোলনের পূর্বে তাহাদেরকে ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তারা খুন জখম করিবে।
পরে মৎস্য ঘের হতে মাছ লুট করবে বলে আগ্নেয়অস্ত্র হইতে ফাঁকা বিষ্ফরণ ঘটিয়ে হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় মৎস ঘের লুট, চাঁদা ও পরিবারসহ নিজের জীবন বাঁচাতে ডিআইজি দপ্তরে অভিযোগ দায়ের করেছেন মো. ইব্রাহিম খলিল।









































