খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে বিগত ১৭ বছরের মতো এবারও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনাডাঙ্গা এলাকায় খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং বিকেলে খালিশপুরের আলমনগর এলাকায় খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এই দীর্ঘ সময়ে দলটি ক্ষমতার বাইরে থাকলেও নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, এই সময়ে প্রায় পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, এত ত্যাগ ও সংগ্রামের পর যখন একটি নির্বাচন সামনে এসেছে, তখনই ৭১-এর পরাজিত শক্তি ও স্বাধীনতাবিরোধী চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চায় না জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তুহিন বলেন, বিএনপির নেতৃত্বে কখনো শূন্যতা তৈরি হয়নি। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীতেও তিনি এই দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। এই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং করবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে সবাইকে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে।
সোনাডাঙ্গা: সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনাডাঙ্গা থানার বাসস্ট্যান্ড থেকে শুরু করে এম এ বারি সড়ক হয়ে গল্লামারি এলাকায় লিফলেট বিরতণকালে উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান মুরাদ, মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি, আব্দুল জলিল, মাহমুদ হাসান বাবু মোড়ল, কাজী নজরুল ইসলাম, আব্দুল আলীম, ওয়াহিদ হাওলাদার, কাজী মিজানুর রহমান, রাহুল চিশতি, কাদের মল্লিক, মনির, শরিফুল ইসলাম বাবু, দুলু মোল্লা, সাহেব আলী, আব্দুল ওদুদ, মোহাম্মদ হালিম, মাহমুদ, আকরাম মোল্লা, হুমায়ুন, আজিজুল, মাহাবুব, পিন্টু, কুট্টি, জাকির, মুন্নি প্রমূখ।
খালিশপুর: সোমবার বিকাল ৪টা থেকে খালিশপুরের আলমনগর মোড় থেকে শুরু করে মধ্যপাড়া, পালপাড়া, ডলার হাউজ মোড়, হালদার পাড়া ১নং নেভি রোড, কদমতলা গাবতলা হয়ে মক্কি মাদানীর মোড়ে গিয়ে লিফলেট বিতরণ শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, শফিকুল আলম তুহিন, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, হাফিজুর রহমান মনি, এ্যাড. মোহাম্মাদ আলী বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, জাকির ইকবাল বাপ্পি, কাজী একরাম মিন্টু, শরিফুল ইসলাম টিপু, গাজী সালাউদ্দিন, কাজী নজরুল ইসলাম, আহসান হাবিব বাবু, আব্দুর রহমান ডিনো, বাবুল মুন্সি, হেলাল ফারাজী, আব্দুস সালাম, বিএম মফিজ, আসাদুজ্জামান মনির, সেলিম চৌধুরী, মোশাররফ হোসেন বাদশা, আনিসুল হক, কাজী ইকবাল, জাহিদ মল্লিক, ইঞ্জিনিয়ার মনির হোসেন, শওকত হোসেন, শহিদুল ইসলাম শহিদ, হারুন হাওলাদার, ইঞ্জিনিয়ার শাহিন উদ্দিন, সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।










































