স্পোর্টস ডেস্ক।।
সুপার সিক্সে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা ভালো হলো না বাংলাদেশের। আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে ৩৮.১ ওভারেই ১৩৪ রানে সবগুলো উইকেট হারালো যুবা টাইগাররা। প্রথম ওভারেই জাওয়াদ আবরারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে আরেক ওপেনার রিফাত বেগের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন মোহাম্মদ আবদুল্লাহ। তিনে নামা অধিনায়ক আজিজুক হাকিম করেন ২০ রান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সেবাস্তিয়ান মরগান, ২টি করে নেন রালফি আলবার্ট ও ম্যানি লুমসডেন।










































