Home আঞ্চলিক খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই শিকদার, বেসরকারি ক্লিনিকে ভর্তি

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই শিকদার, বেসরকারি ক্লিনিকে ভর্তি

58

স্টাফ রিপোর্টার।।

খুলনায় সফরকালে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এদিকে বিএনপি নেতাকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা কবি আব্দুল হাই শিকদারের আশু আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।