Home আঞ্চলিক নির্বাচন কমিশন, প্রশাসন ও সরকারকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে: হেলাল

নির্বাচন কমিশন, প্রশাসন ও সরকারকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে: হেলাল

14


।। খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন, প্রশাসন ও সরকারকে চূড়ান্ত নিরপেক্ষতার পরিচয় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “ভোট শুরুর আগেই যদি কারচুপির আলামত দেখা যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে গুরুতর শঙ্কা তৈরি হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহীদ মুনসুর স্মৃতি আয়োজিত খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন।আলোচনা সভায় আজিজুল বারী হেলাল বলেন,এই নির্বাচনে আমরা মনে করি প্রশাসনে যারা দায়িত্বে আছেন, তাদের চূড়ান্ত,নিরপেক্ষতা দেখাতে হবে। বিদেশে অবস্থানরতদের ভোটাধিকারের জন্য পোস্টাল ব্যালট চালু করা হয়েছে, অথচ এখনো অনেক জোট ও প্রার্থীর আসন চূড়ান্ত হয়নি—এর মধ্যেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়া হচ্ছে। এটি কীভাবে সম্ভব? তিনি আরও বলেন,ভোট শুরুর আগেই ভোট চুরি শুরু হয়ে গেছে। কে কাকে ভোট দিচ্ছে? আমি এ বিষয়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলেও বলেছি—প্রার্থী চূড়ান্ত না হলেও ভোট দেওয়া হচ্ছে। বাহরাইনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি ধরা পড়েছে। যারা অতীতে বারবার দেশের ভোট শেষ করেছে, তারাই নতুন কৌশলে আগেভাগেই ভোট চুরিতে নেমেছে। আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচন কমিশন ও সরকারকে সরাসরি দোষারোপ করছি না, তবে নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই একটি মহল নির্বাচন নিয়ে খেলাধুলা শুরু করেছে। আজ শুধু রূপসা, তেরখাদা বা দিঘলিয়া নয়—সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে ঘুরে দেখুন, ধানের শীষের পক্ষে মানুষ জেগে উঠেছে। তিনি বলেন,আজিজুল বারী হেলালকে ভোট দেওয়া মানেই ধানের শীষে ভোট দেওয়া,মানেই দেশ গড়ার পক্ষে ভোট দেওয়া। আমরা সরকার গঠন করলে কী করব, তা আমাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করেছি। জনগণ সেই ইশতেহার পছন্দ করেছে এবং আমরা গ্রামে গ্রামে ইশতেহার পৌঁছে দিয়েছি। ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, “মানুষকে ধর্মের কাছে ফিরিয়ে আনতে হবে। আমরা ইমাম, মুয়াজ্জিন, ঠাকুর ও পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের রাষ্ট্রীয় বেতন কাঠামোর আওতায় আনার অঙ্গীকার করেছি। অন্য কোনো দল কি নির্বাচিত হলে কী করবে—এভাবে স্পষ্ট করে বলেছে?
বক্তব্যের শেষাংশে তিনি পুনরায় বলেন, “নির্বাচন কমিশন, প্রশাসন ও সরকারকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। ভোট চোরদের অবশ্যই রুখে দিতে হবে। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে মাগরিবের পর কাজদিয়া ও তেরখাদার পাতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, শেখ আলী আজগর, আনিসুর রহমান, আব্দুস সালাম মল্লিক, মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান সাইফ, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, আছাফুর রহমান, বিকাশ মিত্র, ইলিয়াজ হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, কামরুল ইসলাম কচি, সাজ্জাত হোসেন, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মাসুদ খান, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, এফ. এম. মনিরুল ইসলাম, কবির শেখ, বাবু মোল্যা, মহিউদ্দীন লিটু, ইসরাইল বাবু, মাঈনুল হাসান, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, জাহিদ হাসান, বাবুল শেখ, আসাদ পাইক, বেল্লাল হোসেন, মিজানুর রহমান মিজান, খান আলমগীর, মুরাদ হোসেন বাবু, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আরমান শেখ, আজাদ শেখ, শাহিনুর রহমান, শাহরুখ হাসান ও রবিউল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।