Home আঞ্চলিক ২২তম হত্যাবার্ষিকী পালন : সাংবাদিক মানিক সাহা হত্যার নেপথ্যের কারণ খুলনাবাসী জানতে...

২২তম হত্যাবার্ষিকী পালন : সাংবাদিক মানিক সাহা হত্যার নেপথ্যের কারণ খুলনাবাসী জানতে চায়

36


খুলনাঞ্চল ডেস্ক
সাংবাদিক মানিক চন্দ্র সাহার হত্যাবার্ষিকীতে বক্তারা বলেছেন, মানিক সাহা আমৃত্যু জনমুখী সাংবাদিকতা করেছেন এবং এ জন্যই তাকে হত্যা করা হয়েছিল। হত্যার ২২ বছর পরেও এই হত্যার সাথে জড়িতদের বিচার হয়নি। হত্যাকান্ডের বিচারের নামে এর আগে যে রায় হয়েছে তা ছিল গোঁজামিলের রায়। এই হত্যাকান্ডের পুন:তদন্ত করে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবার বিচার করতে হবে।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও সিপিবি পৃথক পৃথক এসব কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা আরো, ২২ টি বছর পার হয়ে গেল অথচ কি কারণে মানিক সাহাকে হত্যা করা হলো তা আজও অজানা থেকে গেল। প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেল। মানিক সাহা হত্যার নেপথ্যের কারণ খুলনাবাসী জানতে চায়। কাজেই এ হত্যা মামলার পুনঃতদন্ত করে আসল ঘটনা জনসম্মুখে আনতে হবে।
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহবায়ক এনামুল হক স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে।
স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, প্রেসক্লাব সদস্য বাপ্পী খান, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, এস এম নূর হাসান জনি ও প্রবীর কুমার বিশ্বাস এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র ছোট ভাই প্রদীপ সাহা। স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, শেখ কামরুল আহসান, আলমগীর হান্নান, দেবব্রত রায়, কাজী শামীম আহমেদ, ইয়াসিন আরাফাত রুমি, রিংটন মন্ডল ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা, মিলন হোসেন, শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেন করেন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখা, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরি এবং প্রয়াত মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
বেলা ১১টায় কেউজের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি কাজী শামিম আহমেদের সভাপতিত্বে স্বরণসভায় বক্তৃতা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা ও সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, কমিউনিষ্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, নিহত সাংবাদিক মানিক সাহার ছোট ভাই ও শিক্ষক নেতা প্রদীপ সাহা।
কেইউজের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ব্ক্তৃতা করেন, উদিচী খুলনা জেলা সাধারণ সম্পাদক খৈয়ম মন্ডল মিঠু, কমরেড রতন সেন পাবলিক লাইব্রেরীর সদস্য প্রকৌশলী জাফর ইকবাল, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল আসলাম, কেউজের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, আলমগীর হান্নান, কামরুল আহসান, বাপ্পী খান, এস এম জাহিদুল ইসলাম, সুনীল দাস, নুর হাসান জনি, প্রবীর কুমার বিশ্বাস, রিংটন মন্ডল, মোঃ সোহেল রানা, মোঃ জুয়েল, জাহিদ আকন প্রমুখ।
এদিকে কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নির্ভীক সাংবাদিক কমরেড মানিক চন্দ্র সাহার ২২তম হত্যা বার্ষিকী উপলক্ষে দলের কার্যালয়ে সিপিবি খুলনা জেলার উদ্যোগে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় স্মরণ সভায় জেলা সভাপতি কমরেড এস এ রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ডা. মনোজ দাস, খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, জেলা সহকারী সাধারণ সম্পাদক কমরেড হুমায়ুন কবির, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড গাজী আফজাল হোসেন, কমরেড আব্দুল হালিম, মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, কমরেড সুখেন রায়, কমরেড কিংশুক রায়, কমরেড তোফাজ্জল হোসেন, কমরেড পলাশ দাশ, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ।
পরে খুলনা প্রেসক্লাবে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন গণসংগঠন। সন্ধ্যায় শহীদ বেদীতে প্রদীপ প্রজ্বলন করা হয়।