বিনোদন ডেস্ক।।
কন্যা সন্তানের মা হলেন বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
সন্ধ্যায় পোস্টে বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে পোস্টে নিশ্চত করে কিছু জানাননি।
ছবির ক্যাপশনে নাদিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন। কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।
উল্লেখ্য, গত বছরের জুনে সালমান আরাফাতের সঙ্গে বিয়ের কথা জানান নাদিয়া। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন আরাফাত।









































