আন্তর্জাতিক ডেস্ক।।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোলটাইক ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা করেছে চীন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ভারতের এই শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে। এতে করে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে এসব পদক্ষেপ ডব্লিউটিওর নিয়মেরও লঙ্ঘন।
এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা আবারও ভারতকে ডব্লিউটিওতে দেওয়া সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং অবিলম্বে এসব ভুল নীতি সংশোধনের দাবি জানাচ্ছে।











































