Home আঞ্চলিক হাদির মৃত্যু, উত্তাল খুলনা

হাদির মৃত্যু, উত্তাল খুলনা

38


স্টাফ রিপোর্টার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নগরীর শিববাড়ি মোড় বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে তারা বিক্ষোভ নিয়ে খুলনায় ভারতীয় সহকারি হাই কমিশন কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রা করে। পরে পুলিশ তাদের সহকারি হাই কমিশনের অদূরে আইন-শৃঙ্খলা বাহিনী আটকে দেয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তাঁর মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাঁকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে ওসমান হাদির মৃত্যু হয়।