ঢাকা অফিস।।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন । বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪৬ মিনিটে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এর আগে, রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা এ ভাষণ দিবেন বলে জানা গেছে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।











































