নিজস্ব প্রতিবেদক।।
ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিরিজের গল্পে এবার নির্মিত হয়েছে ‘ডাক্তার বাড়ি’। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, আহসান হাবিব নাসিম। রাজু আলীমের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে কুড়ি বছরের বেশি সময় ধরে ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বাড়ি’ সিরিজের নাটক।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একটি বাড়ি কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে সেই কাহিনি উঠে এসেছে এ নাটকটিতে। ডাক্তার বাড়ি নাটকে আরও অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া, রিয়া মনি প্রমুখ। আজ রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।











































